নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস এনেছে নতুন পোশাক। সেরকম কিছু পোশাকের নমুণা থাকছে এখানে।

নিত্য উপহার
সারা লাইফস্টাইল
ইনফিনিটি
ডুয়েট অ্যাড–ঐতিহ্য
আঁখি’স কালেকশন

ছাড়

ডিমান্ড

ডিমান্ড

পূজা উপলক্ষে ডিমান্ডের সব ধরনের পোশাকে থাকছে ৪০ শতাংশ ছাড়ের ব্যবস্থা।

জারাস বিউটি লাউঞ্জ

জারাস বিউটি লাউঞ্জ

পূজা উপলক্ষে সব ধরনের সৌন্দর্যসেবায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে জারাস বিউটি লাউঞ্জ। থাকছে হোম সার্ভিসের ব্যবস্থা।

খাবার আয়োজন

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল: প্রথমবারের মতো রেনেসন্স ঢাকা গুলশান হোটেল পূজার ভোজের আয়োজন করতে যাচ্ছে। ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে উৎসবের খাওয়া-দাওয়া। থাকবে একটি খাবারের মূল্যে দুইটি খাবার খাওয়ার সুযোগ। হোটেলটির বাহার মাল্টি কুইজিন রেস্তোরাঁয় আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। শেষ হবে রাত সাড়ে ১০টায়।

ঢাকা রিজেন্সি: সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ঢাকা রিজেন্সিতে চলবে খাবার উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্টুরেন্ট গ্রান্ডিওসে থাকছে বিশেষ ভোজের আয়োজন। মাত্র ২৯৯৯ টাকায় অতিথিরা পাবেন একটি খাবারের মূল্যে দুইটি খাবার। আরও থাকছে ফ্যামিলি উইকেন্ড প্যাকেজ, দুজনের জন্য বুফে ডিনারসহ লাঞ্চ ও ব্রেকফাস্ট ১১,১১১ টাকায়।