নোটিশ বোর্ড
শীতের পোশাক
শীতে বিভিন্ন নকশার শালের সংগ্রহ এনেছে রঙ বাংলাদেশ। ছেলে ও মেয়ে সবার জন্যই থাকছে এই সংগ্রহ।
ছাড়
বিশ্বরঙ: সব ধরনের পোশাকে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় দিচ্ছে ফ্যাশন হাউস বিশ্বরঙ। স্টক থাকা পর্যন্ত চলবে এই ছাড়। অনলাইনেও ক্রেতারা এই ছাড়ে পোশাক কিনতে পারবেন।
নিপুণ: সব ধরনের পোশাকে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় দিচ্ছে নিপুণ। স্টক থাকা পর্যন্ত চলবে এই ছাড়।
নতুন পণ্য
‘উইন্টার বডি কেয়ার’ নামে নতুন একটি প্রসাধনী পণ্য বাজারে এনেছে জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অর্গানিকেয়ার। ২২ নভেম্বর ধানমন্ডি ২৭–এ অবস্থিত মীনা বাজার শাখায় পণ্যটির উদ্বোধন করা হয়। অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতারা জানান, পণ্যটি তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক নারকেল তেল, অ্যালোভেরা ও ভিটামিন ই–যুক্ত তেলের নির্যাস ব্যবহার করা হয়েছে।
বিয়ের আয়োজন
ঢাকা রিজেন্সি
হলুদ ও অভ্যর্থনাসহ বিয়ের সব অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকছে হোটেল ঢাকা রিজেন্সিতে। নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে হলগুলো। এ ছাড়া হোটেলের রুফটপ গার্ডেন গ্রিল অন দ্য স্কাই লাইনে নবদম্পতিদের ছবি তোলার সুযোগসহ থাকছে আরও নানা আকর্ষণীয় অফার। ফোন: ০১৭১৩৩৩২৬৮১।
খুশবু খানা
বিয়েবাড়ির খাবারের আমেজ নিয়ে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে যাত্রা শুরু করল খুশবু রেস্টুরেন্ট। এখানে আরও থাকছে নানা রকম চায়ের আয়োজন।
কল্পতরু
বিয়ের ছবি তোলার বিশেষ প্যাকেজ দিচ্ছে কল্পতরু। গোপালগঞ্জভিত্তিক এই ছবি তোলার প্রতিষ্ঠান মোট পাঁচটি প্যাকেজের মাধ্যমে বিয়ের ছবি ও ভিডিওচিত্র ধারণ করবে। ১৩ হাজার ৫০০ টাকা থেকে ৮০ হাজার টাকার এসব প্যাকেজে থাকছে নানা রকম সুবিধা। ছবি তোলার পাশাপাশি বিয়ের স্টেজ সাজানোর সুবিধাও দিচ্ছে তারা। ঠিকানা: www.facebook.com/kolpotoruevent/