নোটিশ বোর্ড

জেনে নিন শহরের বিভিন্ন আয়োজনের খোঁজখবর

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল

বড়দিনের আয়োজন

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল: বড়দিন উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করেছে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা। শিশুদের জন্য ম্যাজিক শো, পাপেট শোসহ খেলার ব্যবস্থা থাকবে পুলের পাশে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। টিকিটের দাম শুরু ১ হাজার ২০০ টাকা থেকে। ২৫ ডিসেম্বর রাতে ক্যাফে বাজার রেস্তোরাঁয় টার্কিশ ফেস্টের বিশেষ আয়োজন থাকছে। এ ছাড়া সামনাসামনি সরাসরি গান শোনার ব্যবস্থাও থাকবে।

রেনিন্সস্ ঢাকা: রেনিন্সস্ ঢাকা গুলশান হোটেল বড়দিন (ক্রিসমাস) উদ্‌যাপন করার নানা আয়োজন করেছে। বাহার মাল্টিকুইজিন রেস্টুরেন্টে ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দিনই থাকবে খাওয়ার আয়োজন। কার্ড ব্যবহারে একটি কিনলে আরেকটি খাবার বিনা মূল্যে পাওয়ার সুযোগও থাকছে।

রেনিন্সস্ ঢাকা

২৭ বছরে রঙ বাংলাদেশ

২০ ডিসেম্বর রঙ বাংলাদেশ পূর্ণ করল ২৬ বছর। বাংলাদেশের বিভিন্ন স্থানে এখন ২৬টি শাখা রয়েছে এই ফ্যাশন হাউসের। নারায়ণগঞ্জ, ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, গুলশান, বেইলি রোড, ওয়ারী, সীমান্ত স্কয়ার, যমুনা ফিউচার পার্ক, শান্তিনগর, মোহাম্মদপুর, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঈশ্বরদী, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া ও মাদারীপুরে রয়েছে রঙ বাংলাদেশের বিক্রয়কেন্দ্র। সরাসরি দোকানে গিয়ে কেনার পাশাপাশি অনলাইনেও কেনা যাচ্ছে রঙ বাংলাদেশের বিভিন্ন পণ্য।

রঙ বাংলাদেশ

নতুন ক্যাফে

ব্যতিক্রমী চা ও স্ন্যাকস নিয়ে এল মেজন দো ক্যাফে অ্যান্ড টি। ঢাকায় ৫ ডিসেম্বর একই সঙ্গে এই ক্যাফের দুটি শাখা চালু হয়েছে। একটি খিলক্ষেতে, অন্যটি মিরপুর ৬ নম্বর সেকশনে। ক্যাফে দুটিতে থাকছে ১০ ধরনের কফি ও চা। অতিথিরা ৮০ থেকে ২১০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের কফি ও চায়ের স্বাদ নিতে পারবেন। কফি ও চায়ের পাশাপাশি অর্গানিক খাদ্যপণ্যও পাওয়া যাবে। যেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের চা–পাতা, মসলা চা, ঘি, মধু, মসলা, আখ ও খেজুরের গুড় এবং শর্ষের তেল। ক্যাফে দুটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।