নোটিশ বোর্ড
২৪ বছরে পারসোনা
প্রতিষ্ঠার ২৪ বছরে পা রাখতে যাচ্ছে ‘পারসোনা বিউটি পারলার’। ১৯৯৮ সালের ৯ মার্চ যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে ‘পারসোনা মানথ’ উদ্যাপন করা হচ্ছে। মাসজুড়ে রূপসেবার নানা সুযোগ–সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া ৯ মার্চ বিশেষ সেবার ব্যবস্থা করা হয়েছে। ১ মার্চ শুরু হয়েছে ‘সেলিব্রেটিং উইমেনহুড প্যাকেজ’। চলবে ৩১ মার্চ পর্যন্ত। মাসজুড়ে স্প্রিং স্পা ও পারসোনা মেনজে থাকবে নানা কিছু। ৯ মার্চ থাকছে ‘চুজ ইয়োর গিফট’ অফার। সেদিন বেলা একটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় হবে র্যাফল ড্র। তাতে বিজয়ীরা পাবেন উপহার। ২৪ বছরে পদার্পণ উপলক্ষে পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান পারসোনার সব গ্রাহক ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে ঢাকার ধানমন্ডি, মিরপুর, গুলশান–১ ও ২, উত্তরা, কাকরাইল, বনানী, ওয়ারীসহ চট্টগ্রাম ও সিলেটে রয়েছে পারসোনার শাখা।
টি–শার্ট
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মেধা ‘আমিও পারি’ নিয়েছে একটি ছোট্ট প্রয়াস। মেধার প্রতিষ্ঠাতা ফ্যাশন ডিজাইনার এমদাদ হক তৈরি করেছেন বাংলাদেশের পতাকা ও কবি শামসুর রাহমানের কবিতা দিয়ে টি–শার্ট। প্রতিটি টি–শার্টের মূল্য ২৫০ টাকা। অনলাইনে বিক্রি হবে এগুলো। টি–শার্ট বিক্রির অর্থের একটি অংশ দেওয়া হবে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে।
ফেসবুক পেজ: @IamEmdadHoque এবং @emdadmedha
পিঠা প্রদর্শনী
ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব মাস্টার শেফস বাংলাদেশ শাখার আয়োজনে ২ মার্চ রাজধানীর বনানী ডিওএইচএসে আয়োজন করা হয়েছিল পিঠা প্রদর্শনীর। শেফদের হাতে বানানো পিঠা স্থান পেয়েছে এতে। ঐতিহ্যবাহী পিঠার মধ্যে ছিল বিবিখান, ভাপা, চিতই, রংবালা, মুগপাকন, গোলাপ, পাটিসাপটা, কুলি, শাহিটুকরা ইত্যাদি। সংগঠনটির সভাপতি শাহেদা ইয়াসমিন বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের এই খাবারকে পরিচিত করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। স্বল্প পরিসরের এ আয়োজনে আমরা বেশ সাড়া পেয়েছি। সামনের দিনে আরও বড় কিছু করতে এটা আমাদের প্রেরণা দেবে।’
বৈশাখের পোশাক
বৈশাখ উপলক্ষে আড়ংয়ের সব শাখায় এবং aarong.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বৈশাখ ১৪২৮ সংগ্রহ। দেশীয় ধাঁচের ডিজাইনগুলোতে প্রাচ্যের শিল্প এবং থিয়েটারের প্রাচীনতম রূপ দ্বারা অনুপ্রাণিত। একই সঙ্গে ডোরাকাটা ডিজাইনও যোগ করেছে আধুনিক মাত্রা।