১৮ মার্চ থেকে ঢাকায় দেশি পোশাকের প্রদর্শনী

এফডিসিবির আয়োজনে ঢাকায় ১৮–২০ মার্চ দেশীয় কাপড় ও সূচিকর্মে তৈরি পোশাকের প্রদর্শনী

২০২০ সালের ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে করা ফ্যাশন শোর একটি কিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন ডিজাইনারদের সংগঠন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজন করতে যাচ্ছে দেশীয় কাপড় ও সূচিকর্মে তৈরি পোশাকের প্রদর্শনীর। স্প্রিং ইন ব্লুম শিরোনামের এই উদ্যোগ সম্পর্কে জানাতে ১০ মার্চ ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা। সভায় জানানো হয় করোনাপরবর্তী সময়ে কারুশিল্পীদের পাশে দাঁড়াতেই এই আয়োজন। ১৮, ১৯ ও ২০ মার্চ ঢাকার গুলশান নর্থ অ্যাভিনিউয়ে এডেন গ্যালারিতে অনুষ্ঠিত হবে এই ফ্যাশন শো ও প্রদর্শনী।

আয়োজকেরা জানান কোভিড–১৮ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন ডিজাইনার মাহিন খান, লিপি খন্দকার, এমদাদ হকসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী ডিজাইনাররা।

এ আয়োজনের সহযোগিতায় থাকবে ট্রেসেমে।