নোটিশ বোর্ড
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ১৮তম সমাবর্তনের জন্য আবেদনের শেষ সময় ৫ জানুয়ারি।
বিস্তারিত: http://goo.gl/VJQLRV
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ৭৫ বছর পূর্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ৩ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। বিস্তারিত: ০১৭১১৫৬৬৯২৭, ০১৮১৯২৯৭০৪৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধূমপানবিরোধী সমাবেশ
২১ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধূমপানের বিরুদ্ধে সচেতনার জন্য সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য সম্মেলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ১৮ ও ১৯ ডিসেম্বর ‘দ্য গ্রেট ওয়ার অ্যান্ড ইংলিশ স্টাডিজ’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ইংরেজি বিভাগ।
ইউএপিতে কার্টুন নিয়ে সেমিনার
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ৪ ডিসেম্বর ‘বাংলাদেশে পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে কার্টুনের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।ইউএপির ইনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাবের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিব। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউএপির উপ-উপাচার্য এম আর কবির।