নোটিশ বোর্ড

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে চলবে থাই ও চীনা খাবারের মেলার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার উৎসব, বিশেষ দিবস, নতুন দোকান সবকিছুর খোঁজখবর পাওয়া যাবে নোটিশ বোর্ডে

বাবা দিবসের আয়োজন

বাবা দিবস উপলক্ষে অনলাইন কেনাকাটায় ২০ শতাংশ ছাড় দিচ্ছে রঙ বাংলাদেশ। ২০ জুন পর্যন্ত এই ছাড় চলবে।

গরমের পোশাক

গরমে নতুন পোশাকের সংগ্রহ এনেছে আর্টিজ্যান। এখানে থাকছে শার্ট, টি–শার্ট, পলো শার্ট ও পাঞ্জাবির আয়োজন।

খাবার উৎসব

প্রথমবারের মতো থাই ও চীনা খাবারের মেলার আয়োজন করেছে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। জুন মাসজুড়েই এই আয়োজন চলবে। ওয়াটার গার্ডেন ব্রাসেরিতে অনুষ্ঠিত এই মেলায় প্রতিদিন প্রায় ১৩০ রকম থাই ও চীনা খাবারের স্বাদ নেওয়া যাবে। এই আয়োজন চলবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।

খাবারের পাশাপাশি অতিথিদের জন্য এশিয়ার দেশগুলোর নানা ঐতিহ্য এখানকার সাজসজ্জায় তুলে ধরা হয়েছে। এ ছাড়া মেলায় থাকছে লাইভ কিচেনের ব্যবস্থা। যেখানে এমন ধরনের খাবার পরিবেশন করা হবে, যা পাঁচ মিনিটে তৈরি সম্ভব। এ ছাড়া বিনা মূল্যে অতিথিরা পানীয় হিসেবে লেমন গ্রাস ও জেসমিন চায়ের স্বাদ নিতে পারবেন। মেলায় সব ধরনের খাবারের স্বাদ নিতে একজনের জন্য খরচ পড়বে ৩ হাজার ৯০০ টাকা। এ ছাড়া নির্বাচিত ব্যাংকের কার্ডে অতিথিরা পাবেন একটি কিনলে আরেকটি বিনা মূল্যে পাওয়ার (বাই ওয়ান গেট ওয়ান) সুবিধা।

বিশেষ সেবা

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল: সারা দিনই ব্যস্ত সময় কাটে যাঁদের, তাঁদের জন্য এক্সিকিউটিভ লাঞ্চ বুফের নতুন সেবা এনেছে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। খরচ পড়বে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া কিছু নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে একটি কিনলে আরেকটি বিনা মূল্যে পাওয়ার সুবিধা।

নতুন ঠিকানা

১১ জুন ধানমন্ডি ৯/এ সড়কের ৩৬ নম্বর বাড়ির নিচতলায় নতুনভাবে খুঁত তাঁদের যাত্রা শুরু করল। খুঁতের অন্দরসজ্জা এমনভাবে করা হয়েছে, যেখানে শুধু কেনাকাটাই নয়, থাকবে আড্ডারও আবহ। নতুন ঠিকানায় যাত্রা শুরু উপলক্ষে ১১ জুন থেকে খুঁতের নির্দিষ্ট কিছু পণ্যের ওপর সপ্তাহব্যাপী বিশেষ ছাড় পাওয়া যাবে।

বর্ষপূর্তি

অনলাইনভিত্তিক খাবার সরবরাহ সেবা ই-ফুড প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে। এক বছরে অন্তত ৫৪ লাখ ফুড ফরমাশ গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ই–ভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-ফুড। এ উপলক্ষে ১২ জুন ই-ফুডের সব ফরমাশের ওপর দেওয়া হয়েছিল ৫০ শতাংশ ছাড়। আর এখন থাকছে 'ফুড গিফট কার্ড' এবং প্রতি বৃহস্পতিবার খাবার ফরমাশ করলে বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে।