নোটিশ বোর্ড

শহরে চলছে নানা ধরনের আয়োজন। সেটারই এক ঝলক এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী

আগামী ১ ও ২ অক্টোবর রাজধানীর যমুনা ফিউচার পার্কে আইকনিক ফ্যাশন গ্যারেজে ১০০ জন নারী উদ্যোক্তার পণ্য নিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 'এম গার্লস' শিরোনামের এই আয়োজনে আইকনিকের ফেসবুক পেজে এর মধ্যেই ডিজাইন জমা নেওয়া শুরু হয়েছে। পোশাক প্রদর্শনীর পাশাপাশি এই আয়োজনে আরও থাকছে বিউটি টিপস, ফ্যাশন গাইডলাইনসহ আরও নানা আয়োজন।

খাবার উৎসব

পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে বার্গার ফেস্ট। ১১টি স্বাদের বার্গারের স্বাদ পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাফে সোস্যাল ভেন্যুতে এই আয়োজন চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত।