নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূজার পোশাক

পুনাক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুনাক এনেছে নতুন নকশার শাড়ি। দেশীয় ঐতিহ্য তুলে ধরা হয়েছে এসব শাড়িতে। উল্লেখ্য, পুনাকের মাধ্যমে পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা বিনা মূল্যে হস্তশিল্প তৈরি, কম্পিউটার প্রশিক্ষণ ও সংস্কৃতিচর্চা করতে পারছে। পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) পুলিশ কর্মকর্তাদের স্ত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এটি। পোশাকের পাশাপাশি উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করা হয় পুনাকে।

ডুয়েট অ্যাড ঐতিহ্য

সাতটি ডিজাইনে শারদীয় উৎসবে শাড়ি, টি–শার্ট ইত্যাদি পোশাক এনেছে ডুয়েট অ্যাড ঐতিহ্য। সব পোশাকেই আছে উৎসবের আবহ।

খাবার উৎসব

দ্য ওয়ে ঢাকা

দ্য ওয়ে ঢাকায় চলছে সামুদ্রিক মাছ খাওয়ার উৎসব। ৫ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে একটির সঙ্গে একটি বিনা মূল্যে খাওয়ার সুযোগ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।