নোটিশ বোর্ড
ঢাবিতে সমাবর্তন
১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তন বক্তা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের ডিরেক্টর ফ্রান্সিস গ্যুরে।
ইউআইইউতে বিতর্ক প্রতিযোগিতা
১৫ থেকে ১৭ জানুয়ারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিবেট ক্লাব আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। বিস্তারিত: goo.gl/T86zNc
মতিঝিল সরকারি উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী
১৬ ও ১৭ জানুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০১৫ অনুষ্ঠিত হবে। বিস্তারিত: goo.gl/dZO2v1
জাতীয় বিতর্ক উৎসব
১৬ থেকে ১৮ জানুয়ারি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) পঞ্চম জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। বিস্তারিত: goo.gl/ATcdcK
ডিআইইউ প্রাক্তনী সমাবেশ
১৬ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রাক্তনীদের জন্য ‘অ্যালামনাই নাইট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তারিত: goo.gl/Ufro28
জ্যোতির্বিজ্ঞান কর্মশালা
২৬ ডিসেম্বর বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়।
ইমপিরিয়াল কলেজে রচনা প্রতিযোগিতা
৪ জানুয়ারি ইমপিরিয়াল কলেজ আয়োজিত স্কুলভিত্তিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারীরা হলো: ক গ্রুপে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাহমিদা সুলতানা, খ গ্রুপে ময়মনসিংহ জিলা স্কুলের তৌফিকুন নূর ফরিদ এবং গ গ্রুপে নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের খুকী আক্তার।