নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) চলতি শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বর্ধিত সময় অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে। ফর্ম নামাতে এবং ‘এইউডব্লিউ– প্রথম আলো ফার্স্ট ফিমেল ইন দ্য ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড’–এর তথ্য জানতে দেখুন
www.auw.edu.bd ওয়েবসাইটে।

যুব উৎসবের নিবন্ধন চলছে
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০ মার্চ শুরু হতে যাচ্ছে তিন দিনের জাতীয় যুব উৎসব ২০১৫। আয়োজনে থাকবে ক্যারিয়ার নিয়ে সেমিনার, কনফারেন্স, যুব ব্যাক্তিত্বদের সঙ্গে আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা। উৎসব ও নিবন্ধন সম্পর্কে বিস্তারিত জানতে: http://goo.gl/W2F3Wz

উদ্যোক্তা কর্মশালা
৩১ জানুয়ারি বিকাল ৪টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে উদ্যোক্তাদের জন্য কর্মশালার আয়োজন করেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব।’ এবারের বিষয়: কী করব, কী করবো না। যোগাযোগ- ০১৭৭০ ২৯৫১৬৮। বিস্তারিত তথ্য: goo.gl/XlREwc

উন্নয়ন অধ্যয়ন বিভাগে প্রাক্তনী সমাবেশ
৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধন অনুষ্ঠান পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে। নিবন্ধনের জন্য যোগাযোগ dudsaa.org ও ০১৮৪২২৬১৩৩৯।