নোটিশ বোর্ড
নর্দানে পুরস্কার বিতরণ
২৭ জানুয়ারি নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কলা ও মানবিক অনুষদের ডিন এস এম আমানুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও সম্মানিত অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
এফ–কমার্স সম্মেলন
৭ ফেব্রুয়ারি রাজধানীর ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হবে এফ–কমার্স সম্মেলন। যেখানে থাকবে ফেসবুকে বাণিজ্যের নতুন ভাবনা নিয়ে আলোচনা। বিস্তারিত: goo.gl/Vjrq44
রুয়েটে প্রোগ্রামিং প্রতিযোগিতা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের আয়োজনে ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রোবট ও প্রোগ্রামিং প্রতিযোগিতা। বিস্তারিত: ieeeruetsb.org
স্টেট ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ৬ থেকে ৭ ফেব্রুয়ারি স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। বিস্তারিত: goo.gl/qGuo1h
[email protected]