নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনা দি ক্লাস
ডোনা দি ক্লাস

কেএফসির নতুন খাবার

চিকেন ফ্রাই, একটু ঝাল ঝাল, সঙ্গে হালকা লেবুর স্বাদ আর গন্ধ—এই নিয়ে এল কেএফসির নতুন সংযোজন টম ইয়াম ক্রানচ। গত ৩০ জুন কেএফসির খাবারের মেন্যুতে যুক্ত হলো এটি। এদিন তাদের গুলশান শাখায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থাপক মুনমুন এবং সঙ্গীতশিল্পী তিশমা।

মেলা
ডবল জিরো ইভেন্টস
ঢাকার ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে ডবল জিরো ইভেন্টসের আয়োজনে চলবে পোশাক ও অনুষঙ্গ নিয়ে এক মেলা। ১ থেকে ৩ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এটি। ফোন: ০১৭৫৫৬১৯৯১৭।

টিঅ্যান্ডএস
টিঅ্যান্ডএস ইভেন্টসের আয়োজনে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকার দৃক গ্যালারিতে চলবে এক মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। স্টল বুকিং চলছে। ফোন: ০১৭৫৫৬১৭৭৮৪।
ক্লকওয়ার্ক

৫ থেকে ৭ জুলাই ক্লকওয়ার্ক ইভেন্টসের আয়োজনে চলবে মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলায় পোশাক, গয়না, টি-শার্ট পাওয়া যাবে। ফোন: ০১৭২০৫৬৪৯৫২।

নতুন পোশাক

ঢাকার উত্তরায় খাজা গরিব-এ নেওয়াজ সড়কে ডোনা দি ক্লাস এনেছে নতুন পোশাক সংগ্রহ। আনারকলি, সালোয়ার-কামিজ, শাড়ি, ব্যাগ, জুতা, গয়না ইত্যাদি পাবেন এখানে।

নতুন শাখা

খাজানা

সম্প্রতি খাজানার নতুন শাখার উদ্বোধন হলো উত্তরা ৭ নম্বর সেক্টরে। মুর্গ ইয়াখনি, কান্ধারি পায়া শোরবা, মালাই কোফতা কারি, শিক কাবাব, বিরিয়ানি এমন নানা খাবার পাবেন এখানে। নিরামিষ নানা পদও আছে। বিভিন্ন খাবারের মূল্য ১৫০ থেকে এক হাজার ৩০০ টাকার মধ্যে।

অরণ্য

ঢাকার ধানমন্ডিতে ২৭ নম্বর সড়কে ৩৩ নম্বর বাড়িতে চালু হচ্ছে অরণ্যর নতুন শাখা। ৫ জুলাই এর উদ্বোধন হবে। প্রাকৃতিক রঙের ব্যবহারে তৈরি হয়েছে তাদের পোশাক। সিল্ক ও তসর শাড়িতে ব্লকপ্রিন্টের মাধ্যমে নকশা করা হয়েছে।

পারফিউম ওয়ার্ল্ড

ঢাকার উত্তরায় লতিফ এম্পোরিয়ামের স্বদেশিতে চালু হলো পারফিউম ওয়ার্ল্ডের নতুন শাখা। এখানে ডলশে অ্যান্ড গাবানা, গুচি, আজারো, হুগো বস ইত্যাদি নানা ব্র্যান্ডের সুগন্ধি পাওয়া যাবে।

মুসলিম কালেকশন

ঢাকার কেরানীগঞ্জে জিলা পরিষদ মার্কেটে চালু হলো মুসলিম কালেকশনের নতুন শাখা। ২৬ জুন চলচ্চিত্র অভিনেতা আমিন খান এর উদ্বোধন করেন। ছেলেদের নানা নকশার আরামদায়ক শার্ট পাওয়া যাবে এখানে।

শপারস ওয়ার্ল্ড

ঢাকার গুলশানে নতুন ঠিকানায় যাত্রা শুরু করল শপারস ওয়ার্ল্ড। গুলশান ১ এর সড়ক ১২৩, বাড়ি ৪৩/বি তাদের নতুন ঠিকানা।

ঝিঁঝি পোকা
ঝিঁঝি পোকা

খাবারের আয়োজন

ঢাকার বনানী ১১ নম্বর সড়কে ক্যাসিডিলাতে পাবেন নানা স্বাদের খাবার। বার্গার, স্টেক, ফ্রায়েড রাইস, ফলের রস ইত্যাদি পাবেন।

অনলাইনে পোশাক

ফেসবুক পেজ থেকে পোশাক বাছাই করে ফরমায়েশ দিলে বাড়িতে পৌঁছে দেবে ধ্রুপদি। ফেসবুক ঠিকানা: www.facebook.com/dhrupodi.bd

মায়ের পোশাক

গর্ভবতী মায়েদের পরার উপযোগী আরামদায়ক কুর্তা ও কামিজ এনেছে ‘ঝিঁঝি পোকা’। এ পোশাকগুলো পাবেন এক থেকে দেড় হাজার টাকার মধ্যে। ঢাকার ধানমন্ডির এডিসি এমপায়ার প্লাজার ২১৬ নম্বর দোকানে তাদের বিক্রয়কেন্দ্র আছে।

মা ও শিশুদের জন্য

ডেটল ও আরটিভির উদ্যোগে চালু হলো ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’ প্রতিযোগিতা। ৭ থেকে ১২ বছর বয়সী শিশুরা মাকে সঙ্গে নিয়ে এতে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য দেখুন ওয়েবসাইট: www.dettol.com.bd

ওয়েস্টরঙের শুরু

ফ্যাশন হাউস রঙের উদ্যোগে চালু হলো একটি নতুন দোকান ওয়েস্টরঙ। দেশি পোশাকে ওয়েস্টার্ন বা পশ্চিমা নকশা—এমন ধারণা থেকে এর সূচনা। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের কাছে অ্যাডাপ্ট আমির কমপ্লেক্সে যাত্রা শুরু হলো এর।

বিয়ের আয়োজন

ফেসবুকে ২০ হাজার লাইক পাওয়া উপলক্ষে ছাড় দিচ্ছে ওয়েডিং ডেকোর বাই নুসরাত। বিয়ের নানা আয়োজন, হলুদের গয়না ইত্যাদিতে ছাড় চলছে। ফেসবুক পেজ: facebook.com/weddingdecorbynushrat

বর্ষপূর্তি

৩৮ বছর পূর্তি উপলক্ষে ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত একটি মেলার আয়োজন করেছে আল হাসান ডায়মন্ড জুয়েলার্স। রাজধানীর গুলশানে রিচমন্ড কনকর্ড শাখায় চলছে মেলা। যেখানে ক্রেতাদের জন্য নানা পণ্যে ৩৮ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।