নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মেহেদি
মমতাজ মেহেদি বাজারে আনল ফয়েলযুক্ত নতুন প্যাকেটে মেহেদি। এ ছাড়া সূক্ষ্ম নকশা করার সুবিধার্থে
টিউবের মুখে সরু নজল যুক্ত করা হয়েছে। এর খুচরা মূল্য ৪৫ টাকা। পাওয়া যাচ্ছে দেশজুড়ে নানা প্রসাধনীর
দোকানে।


পোশাকের নতুন দোকান

শামুক
শামুক

শামুক: ২৬ জুলাই ঢাকার লালমাটিয়া ব্লক সি ১/১২ ঠিকানায় যাত্রা শুরু হলো ফ্যাশন হাউস ‘শামুক’-এর।
এদিন উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা, বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার, আলমিরার
ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমীন, ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।
প্রদর্শনীতে স্থান পেয়েছে রং-তুলিতে হাতে আঁকা শাড়ি, সালোয়ার- কামিজ, টি-শার্ট, পাঞ্জাবি, কাফতান,
কুর্তা-স্কার্ট, দোপাট্টাসহ ঘর সাজানোর বিছানার চাদর, কুশন কভার ও পর্দা। এ ছাড়া আছে জুতা ও
হাতব্যাগেরও সংগ্রহ।
বিটপ: ঢাকার মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন কফি হাউসের দ্বিতীয় তলায় চালু হলো
নতুন পোশাকের দোকান বিটপ। ২৮ জুলাই এর উদ্বোধন করেন অভিনয়শিল্পী বিপাশা হায়াত।
রিওয়ায়েত: ঢাকার গুলশান-১-এর ২৬ নম্বর সড়কে যাত্রা শুরু করল নতুন পোশাকের দোকান রিওয়ায়েত।
এখানে পাবেন সালোয়ার- কামিজ, পাঞ্জাবি, বিয়ের পোশাক, জুতা ইত্যাদি।
মেনস ওয়ার্ল্ড: সাভারের নিউ মার্কেটে চালু হলো মেনস ওয়ার্ল্ডের নতুন শাখা। ১৯ জুলাই এর উদ্বোধন করেন
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এখানে পাবেন ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট,
প্যান্ট ইত্যাদি।


সৌন্দর্যচর্চার আয়োজন
মেনজ কেয়ার: ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে মেনজ কেয়ার। ঢাকার লালমাটিয়া-১/১, ব্লক-সি, মোস্তফা
প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বরে কেয়ারি প্লাজায় তাদের শাখা আছে।
যুথি’স: যুথি’স বিউটি কেয়ার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। ঢাকার এন/টেন নূরজাহান রোড, মোহাম্মদপুরে
তাদের শাখা আছে।
গ্লোরিয়াস: ঢাকার ১৫/২-বি, র্যাংকিন স্ট্রিট, ওয়ারিতে চালু হলো গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পা। এখানে
নানা রকম ফেসিয়াল ও চুল রিবন্ডিংয়ে ছাড় চলছে।
লেজার ট্রিট: সৌন্দর্যচর্চার নানা আয়োজনে ছাড় দিচ্ছে লেজার ট্রিট। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের
শাখা আছে।


বিয়ের আয়োজন
বিয়ের ছবি তোলা ও উৎসবের নানা আয়োজন করে দিচ্ছে লা ফিয়েস্তা।
ফেসবুক ঠিকানা:
www.facebook.com/lafiestabd:n:

নতুন গয়না

আল-হাসান
আল-হাসান

আল-হাসান: আল-হাসান ডায়মন্ড গ্যালারি থেকে গয়না কিনে পাবেন ঈদের সাজের সুযোগ। গয়না কিনে
পাওয়া ভাউচার ব্যবহার করে সৌন্দর্যচর্চা করাতে পারবেন ওমেনস ওয়ার্ল্ডে। ঢাকার গুলশান ১-এর রিচমন্ড
কনকর্ডে আল-হাসানের শাখা আছে।
অ্যারাবিয়ানস: সোনার প্রলেপ বসানো গয়নার নতুন সংগ্রহ এনেছে অ্যারাবিয়ানস। কুন্দন বসিয়ে নকশা করা
হয়েছে এতে।

জামদানি মেলা

ঢাকার মতিঝিল পোস্ট অফিস হাইস্কুল মাঠে চলছে জামদানি শাড়ি ও হস্তশিল্প মেলা। মেলায় পাওয়া যাচ্ছে 
জামদানি, তাঁত ও মণিপুরি শাড়ি। মেলা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

অনলাইনে ঈদের পোশাক

জারিফ ফ্যাশন
জারিফ ফ্যাশন

জারিফ ফ্যাশন
ভিড় এড়িয়ে অনলাইনে কিনতে পারেন ঈদের পোশাক। জারিফ ফ্যাশন এনেছে জামদানি, মসলিন, সিল্ক
কাপড়ের শাড়ি ও সালোয়ার-কামিজ। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, বনানী, চট্টগ্রাম এবং নিউইয়র্কে তাদের
শাখা আছে। ওয়েবসাইট: www.zariffashion.com

ওটু স্ন্যাপস

ছেলেদের পাঞ্জাবি এনেছে ওটু স্ন্যাপস। সুতি কাপড়ে তৈরি এসব আরামদায়ক পাঞ্জাবি কিনতে পারবেন 
অনলাইনে। ফেসবুক ঠিকানা: www.facebook.com/o2snaps:n:

ইফতারির আয়োজন
একটা খেজুরের পাশে ছোট্ট বাটিতে কাঁচা ছোলা রাখা। পাশেই এক গ্লাস টক দইয়ের লাচ্ছি। তার পাশের
বাটিতে ভিজিয়ে রাখা লাল চিড়া ও দই। পাশে মুরগির মাংসের কয়েক টুকরা। আছে ফলের সালাদ ও ক্রেকার্স
বিস্কুট। এই হলো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ইফতারি। ২৫ জুলাই ভিএলসিসির ধানমন্ডি শাখায় আয়োজন
করা হয় স্বাস্থ্যকর ইফতারির এ আয়োজন।
ভিএলসিসির নিয়মিত গ্রাহক ও আমন্ত্রিত অতিথি ও কর্মীরা উপস্থিত ছিলেন এ ইফতার পার্টিতে।