নোটিশ বোর্ড

সৌন্দর্যচর্চার আয়োজন
হারমনি স্পা
কনের সাজ ও ত্বকের যত্নে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে নানা রকম প্যাকেজ। চার থেকে ২০ হাজার টাকার মধ্যে বেছে নিতে পারবেন আপনার জন্য মানানসই প্যাকেজ। এ ছাড়া কনের মানসিক প্রস্তুতিতে সহায়তা করতে বিনা মূল্যে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও আছে। ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে তাদের শাখা আছে।
ওমেনস ওয়ার্ল্ড
কনের সাজের নানা প্যাকেজ দিচ্ছে ওমেনস ওয়ার্ল্ড। এ ছাড়া এখানে কনের সাজ করালে বিয়ের পর তিন মাস পর্যন্ত যেকোনো সাজে ছাড় পাওয়া যাবে। কনের সঙ্গীদের সাজেও ছাড় চলছে।
অ্যান এরা
অনুজ্জ্বল ত্বক, বলিরেখা, ত্বকের ভাঁজ ইত্যাদি সমস্যা দূর করতে বিশেষ ফেসিয়ালের ব্যবস্থা করেছে ঢাকার বারিধারার অ্যান এরা বিউটি। দুই হাজার টাকার মধ্যে এসব সেবা নেওয়া যাবে। আগে থেকে সময় নির্ধারণ করে আসতে হবে। ফোন: ০১৭৪৩৯৭১২৪২।
বিয়ের ছবি

ওয়েডিং চ্যাপেল
ওয়েডিং চ্যাপেল দিচ্ছে বিয়ের ছবি তোলায় ছাড়। বিয়ের চারটি অনুষ্ঠানের জন্য একসঙ্গে বুকিং দিলেই একটি অনুষ্ঠানের ছবি তোলানো যাবে বিনা মূল্যে। ভিডিও ধারণ ও মঞ্চসাজ করালেও এ সুবিধা পাওয়া যাবে। সেপ্টেম্বর মাসজুড়ে এ সুযোগ থাকবে। ফোন: ০১৭১৬৪৮০৫০৩।
কালার প্লাস
বিয়ের নানা অনুষ্ঠানের ছবি তোলাসহ বিয়ের পর নবদম্পতির ছবি তুলে দেওয়ার প্যাকেজ দিচ্ছে ঢাকার ওয়েডিং কালার প্লাস। ফোন: ০১৭১৫০০৫৬৭৬।
প্রশিক্ষণ
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন দিচ্ছে নানা বিষয়ে প্রশিক্ষণের সুবিধা। অন্দরসাজ, পোশাক তৈরি, ইকেবানা, বনসাই তৈরি, কাচ সাজানো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মজীবীদের সুবিধায় সন্ধ্যায় ক্লাসের ব্যবস্থাও আছে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।
কেনাকাটায় সুযোগ
নগরদোলা দিচ্ছে কেনাকাটায় বিশেষ সুযোগ। এখান থেকে তিন হাজার টাকার পোশাক কিনলেই উপহার হিসেবে পাবেন এক হাজার ৫০০ টাকার পোশাক। এখনকার সব পোশাকই রয়েছে এ সুযোগের আওতায়। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সুযোগ চলবে তাদের ঢাকার ধানমন্ডি ও বনানী শাখায়।
ছবি আঁকা শেখা
শিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ৬ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকা কর্মশালা। তিন মাস মেয়াদি এ আয়োজনে ক্লাস নেওয়া হবে প্রতি শুক্রবার সকাল সাড়ে ১০টায়। ভর্তি হতে হবে ৩০ আগস্ট ও ৬ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে।
ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।
শিশুদের জন্য আয়োজন
বইয়ের দোকান পিবিএসের আয়োজনে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে শিশু সপ্তাহ। ঢাকার শান্তিনগরে তাদের শাখায় চলবে এ আয়োজন। এতে থাকবে পাপেট শো, জাদু, নানা রকম খেলা, খাওয়াদাওয়াসহ নানা আয়োজন। প্রতিদিনই থাকবে সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার সুযোগ। সপ্তাহজুড়ে বই কেনায় ছাড়ও পাওয়া যাবে।
চীনা খাবার
পুরান ঢাকার নানা রেস্তোরাঁয় সেপ্টেম্বর মাসজুড়ে চলবে চীনা খাবার উৎসব। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে পাওয়া যাবে নানা রকম স্যুপ, ফ্রায়েড রাইস, সবজি, মুরগি, চিংড়ির নানা পদ। খাবারের আয়োজনের পাশাপাশি এখানে আছে পার্টি সেন্টার ও শিশুদের খেলার জায়গা। এ ছাড়া এখানকার পার্টি সেন্টার ভাড়া নেওয়ায় ছাড় চলবে। ঢাকার ৩ ওয়াইজঘাট, পাটুয়াটুলী, ইসলামপুরে নানা রেস্তোরাঁর অবস্থান।
ছেলেদের পোশাক
ছেলেদের জন্য আরামদায়ক ও নতুন নকশার পোশাক এনেছে মেনজ ক্লাব। পোলো শার্ট, টি-শার্ট, নানা রকম প্যান্ট, জুতা পাবেন তাদের শাখাগুলোতে।
খাবারের আয়োজন
ঢাকার ২৫৫/এ এলিফ্যান্ট রোডে চালু হলো খাবারের দোকান চায়না কিচেন। এখানে চীনা, ভারতীয় ও দেশি নানা রকম খাবার পাওয়া যাবে। নানা অনুষ্ঠানের আয়োজনও করা যাবে।