নোটিশ বোর্ড

বিয়ের আয়োজন
বিফোর আই ডু
ওয়েডিং ডায়েরির আয়োজনে ঢাকার দৃক গ্যালারিতে হতে যাচ্ছে ‘বিফোর আই ডু’ শিরোনামে বিয়ের আয়োজন নিয়ে এক প্রদর্শনী। ৫ থেকে ৭ সেপ্টেম্বর প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এটি।

নতুন খাবার
পুরান ঢাকায় নানা রেস্তোরাঁয় পাওয়া যাবে জংলি কড়াই নামের ভুনা মাংসের নতুন খাবার। কোয়েল ও মুরগির মাংস দিয়ে তৈরি করা যায় এটি। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত ১১টা পর্যন্ত এটি পাওয়া যাবে ৩ ওয়াইজঘাটে তাদের ঠিকানায়। এ ছাড়া এখানে চীনা, মোগলাই, দেশি খাবারও পাবেন।
নতুন রেস্তোরাঁ
ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে চালু হলো অফ ট্র্যাক ক্যাফের নতুন শাখা। খাবারের পাশাপাশি এখানে গান শোনার আয়োজনও আছে। থাই, চীনা, ভারতীয় খাবারের পাশাপাশি এখানে পাবেন বুফে ও বারবিকিউয়ের আয়োজন। ঢাকার ওয়ারীতেও এর শাখা আছে।
ফ্যাশন মেলা
৪ থেকে ৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে স্যাফরন রেস্তোরাঁয় চলবে ফ্যাশন কার্নিভ্যাল। ফ্রিল্যান্সার ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের আয়োজনে এতে থাকবে পোশাক, প্রসাধনী, সৌন্দর্যচর্চার উপকরণ, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি।

সৌন্দর্যচর্চার আয়োজন
রিভেরি
ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক ৬ নম্বর সড়কে চালু হলো নারীদের সৌন্দর্যচর্চাকেন্দ্র রিভেরি। এখানে নানা রকম ফেসিয়াল, চুলের যত্ন, ম্যাসাজ ইত্যাদির ব্যবস্থা আছে। এখানে কিনতে পাওয়া যাবে উপজাতিদের তৈরি করা পোশাক ও ঘর সাজানোর অনুষঙ্গ।
পারফেক্ট
ঢাকার উত্তরায় কনের সাজের পাশাপাশি সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দিচ্ছে পারফেক্ট বিউটি পারলার। এখানে কনে সাজ করালে ছয় মাস পর্যন্ত সৌন্দর্যচর্চায় নানা ছাড় পাওয়া যাবে।
অভিভাবকদের জন্য
২০ সেপ্টেম্বর প্রথম আলো জবসের আয়োজনে চলবে অভিভাবকদের জন্য বিশেষ প্রশিক্ষণ। সন্তানের ক্যারিয়ার ও পড়াশোনায় সাহায্য করতে মা-বাবার ভূমিকা কেমন হওয়া চাই তা নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেওয়ার জন্য দেখুন www.prothom-alojobs.com/training ওয়েবসাইট। ফোন: ০১৬৭৮-৬৬০৮২০।
প্রশিক্ষণ
ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে অন্দরসাজের প্রশিক্ষণ। এ মাসের শেষ সপ্তাহে শুরু হবে তিন মাসব্যাপী এ প্রািশক্ষণ। ফোন: ০১৮১৯২৮৬০০১।
বনসাই প্রদর্শনী
বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বনসাই প্রদর্শনী। ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ২০ নম্বর বাড়িতে চলবে এটি।
রান্না শেখা
টমি মিয়া
ঢাকার বনানীতে শাখা চালু করল টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এতে রয়েছে নানা মেয়াদে হোটেল ব্যবস্থাপনা, খাবার তৈরি ও পরিবেশন, বেকারি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা। ফোন: ০১৭১৫৯৫৭৪২৯।
গৃহসুখন
নারীদের জন্য রান্নার প্রশিক্ষণ দিচ্ছে গৃহসুখন। এ ছাড়া জ্যাম, জেলি, আচার তৈরি, খাবার সাজানো ইত্যাদি শেখা যাবে। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
ছেলেদের পোশাক
ছেলেদের জন্য নতুন নকশার শার্ট এনেছে জেন্টল পার্ক। চেক শার্টে ব্যবহার করা হয়েছে পোলো শার্টের মতো কলার। আরও আছে প্যান্ট, টি-শার্ট ইত্যাদি।

পিৎজা উৎসব
ঢাকা রিজেন্সি হোটেল আয়োজন করেছে পিৎজা উৎসব। এখানে ৫ থেকে ১১ সেপ্টেম্বর প্রতিদিন পাওয়া যাবে নানা স্বাদের পিৎজা। ঢাকাইয়া নবাবি স্পেশাল, ক্লাসিক মার্গরিটা, মিট অ্যান্ড মোর মিট, তন্দুরি প্রন ইত্যাদি নানা খাবার পাওয়া যাবে এখানে।