নোটিশ বোর্ড

চলছে পিৎজা উৎসব
টেবিলে বসে ফরমাশ দেবেন আর চলে আসবে আপনার পছন্দের পিৎজা। আয়েশ করে বসে কামড় দেবেন তাতে। নিরিবিলিতে আরাম করে যাঁরা খাওয়াদাওয়া করতে চান, তাঁরা চলে আসতে পারেন হোটেল ঢাকা রিজেন্সিতে। এখানে চলছে পিৎজা উৎসব। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
উৎসবে পাওয়া যাবে ঢাকাইয়া নবাবি স্পেশাল, ক্ল্যাসিক মারগারিটা, মিট অ্যান্ড মোর মিট, তন্দুরি প্রনসহ আরও বেশ কিছু স্বাদের পিৎজা। এক হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের পিৎজা পাওয়া যাবে এখানে।
শিশুদের জন্য আয়োজন
১৪ সেপ্টেম্বর ঢাকার গুলশানের হোটেল দ্যা ওয়েস্টিনে চলবে শিশুদের নিয়ে বিশেষ আয়োজন। বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে থাকবে নানা রকম খেলা, জাদু, ছবি আঁকা, মজার ছবি তোলা, মুখচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।

নতুন শাখা
ঢাকার এলিফ্যান্ট রোডে চালু হলো পোশাকের দোকান বাটার অ্যান্ড অরেঞ্জের নতুন শাখা। মাল্টিপ্ল্যান সেন্টারের পাশে এ শাখায় আছে ছেলেদের পাঞ্জাবি, জুতা, স্যান্ডেল, টি-শার্ট ইত্যাদি। মেয়েদের জন্য টপ, টি-শার্ট ইত্যাদি।
ঢাকার উত্তরার আরএকে টাওয়ারে তাদের আরেকটি শাখা আছে।

বিয়ের আয়োজন
বিয়ের নানা আয়োজন নিয়ে ঢাকার দৃক গ্যালারিতে চলবে মেলা। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করেছে আপন ওয়েডিং।
ফেসবুক পেজ: www.facebook.com/ aponweddingbd
সৌন্দর্যচর্চার আয়োজন
সৌন্দর্যচর্চার প্যাকেজ দিচ্ছে গ্লোরিয়াস। ঢাকার ওয়ারীতে তাদের শাখায় এক হাজার ৯৯০ টাকায় এ প্যাকেজ নিতে পারবেন। ত্বক, চুল, হাত ও পায়ের যত্নের নানা আয়োজন রয়েছে এ প্যাকেজে।

নতুন পোশাক
জমকালো আয়োজনে পরার উপযোগী পোশাক এনেছে ড্রেসলাইন। সিল্ক ও নেট কাপড়ে তৈরি এসব পোশাকে রয়েছে নানা রকম কারুকাজ।
ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।
কেনাকাটার আয়োজন

চরকা
ফ্যাশন হাউস চরকা দিচ্ছে ক্রেতাদের জন্য সদস্য কার্ডের সুবিধা। এখান থেকে তিন হাজার টাকার কেনাকাটা করলেই পাবেন সদস্য কার্ড ও ছাড়। ঢাকার অরচার্ড পয়েন্ট, আনাম র্যাংগস প্লাজা ও বেইলি ফিয়েস্তা শপিং মলে তাদের শাখা আছে।
ইন্ডিগো
ঢাকার বনানীতে ১২ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়িতে ইন্ডিগো দিচ্ছে কেনাকাটায় ছাড়। পোশাক ও ঘর সাজানোর নানা পণ্য পাওয়া যাবে এখানে।
শিশুদের পোশাক
ঢাকার ধানমন্ডি ২৮ নম্বর সড়কে মম অ্যান্ড বেবি শপে পাওয়া যাচ্ছে শিশুদের নানা পোশাক। এ ছাড়া খেলনা ও উপহারসামগ্রীও আছে।