নোটিশ বোর্ড


বিয়ের আয়োজন
ওটু স্ন্যাপস
বিয়ের ছবি তোলা ও ভিডিও ধারণে ছাড় দিচ্ছে ওটু স্ন্যাপস। ফেসবুক পেজ: www.facebook.com/o2snaps
অহং
বিয়ের পোশাক, গয়না ও প্রসাধনীর সংগ্রহ এনেছে ফ্যাশন হাউস অহং। শাড়ি, শেরওয়ানি, পাঞ্জাবি, জুতা, ব্যাগ ইত্যাদি পাবেন এখানে। কেনাকাটায় ছাড়ও দিচ্ছে তারা।
সৌন্দর্যচর্চার আয়োজন
হারবাল সলিউশন দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। ঢাকার বারিধারা পার্ক রোডে তাদের শাখায় ফেসিয়াল, হাত-পায়ের যত্ন, ম্যাসাজ, মেকআপ ইত্যাদির ব্যবস্থা আছে। খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা হয় এখানে।
মেলা
টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে ঈদমেলা। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। এখানে পাওয়া যাচ্ছে পোশাক, গয়না, প্রসাধনী ইত্যাদি। প্রতিদিন সকাল ১০টায় চালু হয় মেলা।
জাদু শিখুন
জাদুশিল্পী দম্পতি উলফাৎ কবীর ও রুখসানা কবীরের তত্ত্বাবধানে চলছে জাদু শেখার আয়োজন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এ প্রশিক্ষণে সাত থেকে ১২ বছরের শিশুরা অংশ নিতে পারবে। বড়দের জন্যও শেখার ব্যবস্থা আছে। ফোন: ০১৭১২৯৯২০৯৯।
কেনাকাটায় ছাড়
এনা লা মোড
জুতা ও ব্যাগ কেনায় ছাড় দিচ্ছে এনা লা মোড। ঢাকার বনানী, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও পিংক সিটি শপিং মল এবং চট্টগ্রামে তাদের শাখা আছে।
লোটো
লোটো দিচ্ছে কেনাকাটায় ছাড়। তাদের সবগুলো শাখাতেই জুতা, স্যান্ডেল, টি-শার্ট ইত্যাদি কেনায় ছাড় চলছে।
নতুন শাখা
ঢাকার উত্তরায় নতুন শাখা খুলেছে লেজার ট্রিট। উত্তরা জসীমউদ্দীন অ্যাভিনিউ ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের ১১ নম্বর বাড়িতে তাদের এ শাখা আছে। এখানে ত্বক ও চুলের নানা-সমস্যার সমাধান, বাড়তি মেদ দূর করা ইত্যাদির ব্যবস্থা আছে।

ছেলেদের টি-শার্ট
ইজি এনেছে ছেলেদের নতুন নকশার টি-শার্ট। চেক, স্ট্রাইপ ইত্যাদি নকশায় উজ্জ্বল রঙে বানানো হয়েছে এগুলো। ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়।
নতুন পোশাক
নেট কাপড়ে জমকালো কাজ করা পোশাক এনেছে ফ্যাশনমেকার। ঢাকার গাউছিয়া ও চিশতিয়া মার্কেটে তাদের শাখা আছে।
চালু হলো ওয়াটারক্রেস
তাজা খাবারের নতুন স্বাদ নিতে হলে আসতেই হবে ওয়াটারক্রেস রেস্টুরেন্টে—বলছিলেন এখানকার মার্কিন শেফ উইলিয়াম ইয়াং। তাঁর সঙ্গে গলা মেলালেন এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহতাব আহমেদও। ‘যাঁরা রেস্টুরেন্টে গিয়েও প্রতিদিন একই খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাঁরা অনায়াসে ঢুকে পড়তে পারেন ওয়াটারক্রেসে। কারণ, আমরা প্রতিনিয়ত খাবারের তালিকা ও স্বাদ পরিবর্তন করছি।’ ৮ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও লিংক রোডের ওয়াটারক্রেস রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। শীতকালীন খাবারের তালিকা প্রকাশের উদ্দেশ্য হলেও এতে উঠে আসে রেস্টুরেন্টের নানান বিষয়। তিনতলার ওপর বসে আকাশ দেখতে দেখতে খাওয়ার পাশাপাশি বাড়তি পাবেন চমৎকার অন্দরসাজও। এশিয়ান ও পশ্চিমা খাবারের বিপুল সমাহার নিয়ে এ রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় দুই মাস আগে। ৩২ রকমের খাবার থেকে পছন্দ করার সুযোগ রয়েছে এখানে। রয়েছে গ্লোবাল অ্যাপেটাইজার, গ্লোবাল স্যুপ, গ্লোবাল সালাদ, মুরগির মাংসের দুই পদ, সামুদ্রিক খাবারের কয়েক পদ, সঙ্গে বিভিন্ন ধরনের নুডলস। প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত যেকোনো সময় আসতে পারেন এখানে।