নোটিশ বোর্ড

বিয়ের আয়োজন
ওয়েডিং চ্যাপেল
বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। এ ছাড়া দুটি অনুষ্ঠানের ছবি তোলা ও ভিডিও ধারণের বুকিং দিলে আর একটি অনুষ্ঠানের কাজ বিনা মূল্যে করে দেবে তারা। নভেম্বর মাসজুড়ে এ সুবিধা পাওয়া যাবে। ফোন: ০১৭১৬৪৮০৫০৩।
আপন ওয়েডিং
বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণ, মঞ্চসাজ, গয়না, ডালা-কুলা, গান ইত্যাদি নানা কিছুর আয়োজন করে দিতে পারে আপন ওয়েডিং। ষাট হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কয়েকটি প্যাকেজ দিচ্ছে তারা। ফোন: ০১৯৭২ ২২৮০৬১
খাবারের আয়োজন

বুফে খাবারের নতুন এক ব্যবস্থা চালু করেছে ভিলেজ রেস্তোরাঁ। এক টাকায় এক গ্রাম খাবার খেতে পারবেন। বুফেতে যত খুশি খেতে পারেন, দাম পড়বে এই হারেই। যেমন যদি কেউ পাঁচ পদের ৫০ গ্রাম খাবার খান, তবে দাম পড়বে ৫০ টাকা। শুধু দুপুরের খাবারে এই সুযোগ থাকবে। ঢাকার ৩৩ গুলশান অ্যাভিনিউ, গুলশান-১ তাদের ঠিকানা।

জামদানির যত্ন
শাড়ি বিক্রির পাশাপাশি জামদানি শাড়ির যত্নেরও সুবিধা দিচ্ছে ফরোয়ার্ড। ২০০ টাকায় শাড়ি কাটা করাতে পারবেন এখান থেকে।
ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে। এ ছাড়া এখানে পাইকারি দামে নানা রকম শাড়ি কিনতে পাবেন।
ছেলেদের পোশাক
ছেলেদের জন্য সব সময় পরার উপযোগী সাদামাটা পোশাক এনেছে মেনজ ক্লাব। শার্ট, টি-শার্ট, প্যান্ট, জুতা ইত্যাদি পাবেন এখানে। অনলাইনেও কিনতে পারবেন তাদের পোশাক। ওয়েবসাইট: www.menzklub.net
সৌন্দর্যচর্চার আয়োজন
লেজার মেডিকেল
চুল পড়া রোধের নানা ব্যবস্থা এনেছে লেজার মেডিকেল সেন্টার। নারী-পুরুষ সবার জন্যই এ সুবিধা আছে। ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ার ও গুলশান-২-এ তাদের শাখা আছে।
ক্লিওপেট্রা
ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে শুক্র ও শনিবার সৌন্দর্যচর্চার বিশেষ সুবিধা। এদিন এক হাজার টাকার সৌন্দর্যচর্চা করালেই পাবেন বিনা মূল্যে চুল কাটার সুযোগ। নভেম্বর মাসজুড়ে এ সুযোগ চলবে।
অপরূপা
ঢাকার কলাবাগানে অপরূপা বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা সুবিধা। এখানে বিয়ের সাজ করালে পার্টি সাজ করানো যাবে বিনা মূূল্যে। এ ছাড়া সৌন্দর্যচর্চার প্রশিক্ষণও দিচ্ছে তারা। ফোন: ০১৮২৫৩১৬১৬২।
আকাঙ্ক্ষা’স
অক্সি ব্রাইট নামে নতুন ফেসিয়াল এনেছে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। এ ছাড়া নভেম্বর মাসে বিয়ের সাজের বুকিং দিলে ফেসিয়াল, চুল কাটা, হাত-পায়ের যত্ন করানো যাবে বিনা মূল্যে। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।

গ্লোরিয়াস
বিয়ের সাজের বুকিং দিলে বিনা মূল্যে গায়েহলুদের সাজ করানোর সুবিধা দিচ্ছে গ্লোরিয়াস। ঢাকার র্যাংকিন স্ট্রিট ও ওয়ারীতে তাদের শাখা আছে।প্রশিক্ষণ
নারীদের জন্য রান্না, সৌন্দর্যচর্চা, পোশাক তৈরি, হস্তশিল্প ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গৃহসুখন। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯
হ্যালোউইন উদ্যাপন
পিবিএস
হ্যালোউইন উপলক্ষে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ‘ফেস্টিভ্যাল অব ফিয়ার’ শিরোনামে এক বিশেষ আয়োজন করছে ঢাকার পিবিএস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এটি। শিশুদের জন্য থাকছে পোশাক প্রতিযোগিতা। ভূতের সাজে সেজে আসবে তারা। এ ছাড়া ভূতের সিনেমা দেখা, লেজার শো, নানা রকম গেম ইত্যাদিও থাকবে। এ ছাড়া খ্যাতনামা লেখকদের ভূতের বই পাওয়া যাবে এখানে। ফোন: ০১৭১০২১৮১৫১
ট্রিক অর ট্রিট
৩১ অক্টোবর ট্রিক অর ট্রিট শিরোনামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যানিমেক্স রেকর্ডস। ভূতের সাজে মজার সব পোশাক পরে আসতে পারবেন অংশগ্রহণকারীরা। সেরা পোশাকের জন্য আছে পুরস্কার। অনুষ্ঠানের প্রবেশমূল্য ১০০ টাকা। অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। ফেসবকু পেজ: http://goo.gl/hX5mXg
কেনাকাটায় পুরস্কার
আড়ং থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করে নেপাল ভ্রমণের সুযোগ জিতে নিলেন তাসমিন নাহার। ১৮ থেকে ৩০ সেপ্টেম্বের পর্যন্ত ‘শপ অ্যান্ড উইন’ শিরোনামে চলে এ আয়োজন। এতে দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটা করে কক্সবাজার ভ্রমণের সুযোগ পান শেখ মোস্তাক মোহাম্মদ ও মোস্তফা আল মাহমুদ। এ ছাড়া আরও ১৩ দম্পতি পান হোটেল ওয়েস্টিনে রাতের খাবারের সুযোগ। ২২ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় আড়ংয়ের শাখায় এসব পুরস্কার তুলে দেওয়া হয়।