নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ

নতুন রিসোর্ট
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চালু হলো গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। ডিসেম্বর মাস থেকে পুরোপুরি চালু হবে এটি। ১৩ একরেরও বেশি জায়গাজুড়ে এই রিসোর্টে রয়েছে গলফ কোর্স, সুইমিংপুল, নানা রকম খেলার আয়োজন, সিনেমা দেখার জায়গা ইত্যাদি। এ ছাড়া নানা সুবিধাযুক্ত থাকার জায়গা তো আছেই। বিভিন্ন স্বাদের খাবারের জন্য আছে আলাদা আলাদা ক্যাফে ও রেস্তোরাঁ। ব্যায়ামাগার, স্পা, সনা, জ্যাকুজি ইত্যাদির ব্যবস্থাও আছে।
ফোন: ০১৯৭ ০৮৫৬১০০।
 

নতুন পণ্য

অলিটালিয়া

ফেয়ার ডিসট্রিবিউশন বাজারে নিয়ে এল অলিটালিয়া টনিক বালসামিক নামের নতুন পানীয়। বিভাগীয় শহরগুলোর নানা সুপারশপে এটি পাওয়া যাচ্ছে।

কেনাকাটায় ছাড়

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিঁঝি পোকা দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন কাঠের তৈরি নানা শোপিস, স্টেশনারি, কুর্তা, ব্যাগ, স্যান্ডেল ইত্যাদি। ঢাকার ধানমন্ডি সাতমসজিদ রোডে এডিসি এম্পায়ার প্লাজায় তাদের শাখা আছে।

অভিভাবকদের জন্য

২২ নভেম্বর প্রথম আলো জবসের আয়োজনে চলবে অভিভাবকদের জন্য বিশেষ প্রশিক্ষণ। সন্তানের ক্যারিয়ার ও পড়াশোনায় সাহায্য করতে মা-বাবার ভূমিকা কেমন হওয়া চাই তা নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেওয়ার জন্য দেখুন। ওয়েবসাইট: www.prothom-alojobs.com/training।

ফোন-০১৬৭৮৬৬০৮২০।

পোস্টার প্রতিযোগিতা

ঢাকার স্কলাস্টিকা স্কুলে হয়ে গেল ‘জীবাণুমুক্ত হাত-রোগমুক্ত স্কুল’ শিরোনামে এক পোস্টার প্রতিযোগিতা। এর আয়োজক ছিল ডেটল ও স্কলাস্টিকা স্কুল। এই স্কুলের চতুর্থ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় এতে। এতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার জিতে নেয় সপ্তম শ্রেণীর মুফতাহুল জান্নাত, ষষ্ঠ শ্রেণীর আয়াজ আরমান খান এবং চতুর্থ শ্রেণীর সুজানা তাহসিন এবং নাজিফা তাবাসসুম।

ভিন্ন ধাঁচের আসবাব

অপ্রচলিত নানা পণ্য দিয়ে নান্দনিক ধাঁচে আসবাব তৈরির কাজ করছে আদি। ডাইনেস্টি ফার্নিচার তাদের পণ্য বিক্রির ব্যবস্থা করছে। ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে তাদের শাখায় পাওয়া যাবে আদির নানা পণ্য। বিছানা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল ও সেন্টার টেবিল পাওয়া যাবে।

ফোন: ০১৯৬৫৮৮১৫২৯

পটেটো ফ্লেকস

দেশি আলু দিয়ে সোনালি পটেটো ফ্লেকস পাওয়া যাচ্ছে আপনার কাছের দোকানগুলোতেই। এটি দিয়ে ম্যাশড পটেটো, আলু পরটা, আলুর বরফি ইত্যাদি খাবার তৈরি করতে পারেন সহজেই।

বিয়ের আয়োজন

ব্রাইডাল মোমেন্ট

বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণের নানা প্যাকেজ দিচ্ছে ব্রাইডাল মোমেন্ট। দুটি অনুষ্ঠানের বুকিং দিলে একটি অনুষ্ঠানের কাজ বিনা মূল্যে করে দেবে তারা। আর একটির বুকিং দিলে বিনা মূল্যে পালকির ব্যবস্থা করে দেবে। ফেসবুক: www.facebook.com/bridalmoment

ছেলেদের টি-শার্ট

ছেলেদের নতুন নকশার কুর্তা ও টি-শার্ট এনেছে ইজি। চেক ও স্ট্রাইপ নকশা করা হয়েছে এসবে। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

হ্যালোউইন উৎসব

ঢাকার শান্তিনগরে পিবিএসে চলছে হ্যালোউন উৎসব। শিশুদের জন্য পোশাক প্রতিযোগিতা, ভূতের ছবি দেখা, ভূতের গল্প পড়া ইত্যাদি নানা আয়োজন থাকছে। ৮ নভেম্বর পর্যন্ত চলবে এটি।