নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডিং বাংলাদেশ
ওয়েডিং বাংলাদেশ

বিয়ের ছবি
ওয়েডিং বাংলাদেশ দিচ্ছে বিয়ের ছবি দিয়ে ‘স্টোরি বুক’ বানিয়ে দেওয়ার সুবিধা। এ ছাড়া মঞ্চসাজ, ফুলসজ্জা ইত্যাদির আয়োজনও করে দিতে পারে তারা। ফেসবুক: www.facebook.com/
weddingbangladesh
নতুন খাবার
কাজী ফার্মস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মীনাবাজারের গুলশান শাখায় ফ্রোজেন ফুড বিক্রি শুরু করেছে। খাবারের এই সম্ভারে পাওয়া যাবে স্পাইসি চিকেন নাগেট, কিডস চিকেন নাগেট, রেগুলার চিকেন নাগেট, চিকেন স্ট্রিপস, চিকেন মিটবলস, চিকেন টিজার, চিকেন বার্গার প্যাটিস, চিকেন সসেজ ও চিকেন কাটলেট।
সৌন্দর্যচর্চার আয়োজন
অ্যান এরা
ঢাকার বারিধারার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের অ্যান এরা বিউটি দিচ্ছে সৌন্দর্যচর্চার প্যাকেজ। ২০০ টাকায় এখানে করাতে পারবেন অরেঞ্জ ফেসিয়াল, পেডিকিওর ও ম্যানিকিওর।
ফ্রেশ অ্যান্ড স্লিম
সৌন্দর্যচর্চা ও ব্যায়াম—দুটিই করতে পারেন ফ্রেশ অ্যান্ড স্লিম বিউটি পারলার অ্যান্ড জিমে। ফেসিয়াল, হাত-পায়ের যত্ন, পার্টি সাজ, কনে সাজের পাশাপাশি অ্যারোবিক্স, যোগব্যায়াম ইত্যাদির সুবিধা আছে এখানে। ঢাকার মিরপুরে সেকশন-২, ব্লক-এ, সড়ক-৫-এ তাদের শাখা আছে।

নভীন’স
মেসতা দূর করার জন্য নানা রকম পণ্য এনেছে নভীন’স অ্যারোমা। ক্রিম, স্ক্রাব ও ফেসপ্যাক—তিনটি পণ্য পাওয়া যাবে ১৩৮০ টাকায়। এর সঙ্গে পাবেন বিনা মূল্যে চুলের প্যাক। পাওয়া যাবে নভীন’সের সব শাখায়।

মেহেদি শৈলী
মেহেদি শৈলী

মেহেদির নকশা
কনে সাজ ও অন্যান্য মেহেদি পরিয়ে দেওয়ার আয়োজন করেছে মেহেদি শৈলী। তাদের ফেসবুক পেজ দেখে বেছে নিতে পারেন পছন্দের প্যাকেজ। কনের মেহেদি পরালে কয়েকজনের হাতে বিনা মূল্যে মেহেদি পরিয়ে দেবে তারা। ফেসবুক পেজ: www.facebook.com/
mehendishoily
মেলা
টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে মেলা। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে পাবেন পোশাক, গয়না, জুতা, ব্যাগ, প্রসাধনী ইত্যাদি। স্টল বুকিং চলছে। ফোন: ০১৭৫৫৬১৭৭৮৪।
প্রশিক্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ। ৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের কার্যালয়ে চলবে নিবন্ধন। ফোন: ০১১৯৭২৬০৫৫২।

অঞ্জন’স
অঞ্জন’স

শীতের পোশাক
দেশি কাপড়ে তৈরি ফিউশন ধাঁচের শীতপোশাক এনেছে অঞ্জন’স। শাল, ট্রেনচ কোট, পনচো, হুডি জ্যাকেট ইত্যাদি এনেছে তারা। ফেসবুক: www.facebook.com/

anjans.bd