নোটিশ বোর্ড

নীল উৎ সব

ফ্যাশন হাউস ড্রেসিডেলের শাখাগুলোতে চলছে নীল উৎ সব। নীল রঙে তারা এনেছে নানা রকম পোশাক ও ঘর সাজানোর পণ্য।
নতুন আইসক্রিম
মি অ্যামোর শব্দটির অর্থ ইংরেজি মাই লাভ অর্থাৎ আমার ভালবাসা। আর এ নামেই বাজারে এসেছে নতুন ব্র্যান্ডের আইসক্রিম। সেপ্টেম্বর মাসে ঢাকার বনানীর আর্মি স্টেডিয়ামের খানিকটা পাশে কাবাব ঘরের ওপরে চালু হয়েছে মি অ্যামোরের প্রথম শাখা। তিরামিসু, হ্যাজেলনাট চকলেট, ম্যাঙ্গো ইয়োগার্ট, চকলেট ফাজ ব্রাউনি, ক্যারামেলো ক্লাসিকো, স্ট্রবেরি অ্যান্ড ক্রিম কাপ ইত্যাদি নানান স্বাদের আইসক্রিম নিয়ে এসেছে তারা।
সৌন্দর্যচর্চার আয়োজন
পারসোনা
কনে সাজের নানা প্যাকেজ দিচ্ছে পারসোনা। বিয়ের সাজের পাশাপাশি বিয়ের আগে ও পরের যত্নের সুবিধাও আছে। এ ছাড়া কনের বন্ধু ও আত্মীয়দের জন্যও সৌন্দর্যচর্চার ব্যবস্থা আছে।

ফারজানা শাকিল’স
এ মৌসুমে ত্বকের যত্নে নানা প্যাকেজ দিচ্ছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। ফেসিয়াল, চুলের যত্ন, ম্যানিকিওর, পেডিকিওর, ওয়্যাক্স, থ্রেডিং ইত্যাদির ব্যবস্থা আছে এসব প্যাকেজে।
এজলেস
এজলেস ক্লিনিক দিচ্ছে ত্বকের তারুণ্য ধরে রাখতে ইবো থেরাপি। অবসাদ ও দূষণের ফলে ত্বকের মলিন হয়ে যাওয়া রুখতে এটি করাতে পারেন। ফেসবুক পেজ: www.facebook.com/pages/Ageless
বিয়ের ছবি
ওয়েডিং চ্যাপেলে বিয়ের ছবি তোলার বুকিং দিলেই পাবেন বিশেষ উপহার। বিয়ের পর বেড়ানোর জন্য তারা দিচ্ছে ঢাকা-কক্সবাজার-ঢাকা বাসের টিকিট। ডিসেম্বর মাসজুড়ে এ সুযোগ থাকবে। ফেসবুক পেজ: www.facebook. com/Weddingchapelbd
প্রশিক্ষণ
কাচের ওপর নকশা করা, রং করা, নানাভাবে কাচ কেটে সাজানো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। ঢাকার বনানী ও মোহাম্মদপুরে তাদের

শাখা আছে। এ ছাড়া অন্দরসাজের ব্যবস্থাও করে দেয় তারা। ফোন: ০১৭৩৩৬৯৬৯৪৪।