নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন্ড ওয়েডিং
ট্রেন্ড ওয়েডিং

বিয়ের আয়োজন

বিয়ের ছবি ও অন্যান্য আয়োজনে ছাড় দিচ্ছে ট্রেন্ড ওয়েডিং। আগে বুকিং দিলে বিনা মূল্যে পেতে পারেন গাড়ি সাজানোর সুযোগ। এ ছাড়া বিয়ের খাবারের সঙ্গে বিনা মূল্যে কফি এবং বর-কনের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দিতে পারে তারা। ফেসবুক পেজ: www.facebook.com/trendwedding

ক্লিওপেট্রা
ক্লিওপেট্রা

সৌন্দর্যচর্চার আয়োজন

লেজার
লেজার মেডিকেল সেন্টার দিচ্ছে ছাড়। মেদ কমানো, বলিরেখা দূর করা, ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান পাবেন এখানে। 
আকাঙ্ক্ষা’স
শীতের সৌন্দর্যচর্চায় নানা সুবিধা দিচ্ছে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। ফেসিয়াল, চুলের যত্ন ইত্যাদির সুবিধা আছে। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।

ইমপ্রেসিভ

সৌন্দর্যচর্চা ও যোগব্যায়ামে ছাড় দিচ্ছে ইমপ্রেসিভ পার্লার। ঢাকার উত্তরায় সেক্টর-৩, সড়ক-৪ এ তাদের শাখা আছে। ফোন: ০১৮১৭৬০৫১৮৬।

ঘর সাজানো

নানা রকম পর্দা ও সোফার কাপড় এনেছে এ হাকিম ট্রেডার্স। পাইকারি দামে কাপড় কিনতে পারবেন তাদের কাছ থেকে। ঢাকার ইসলামপুরে চায়না মার্কেটে তাদের শাখা আছে।

মেকআপ প্রশিক্ষণ
রূপবিশেষজ্ঞ আফরোজা কামালের তত্ত্বাবধানে শুরু হচ্ছে মেকআপ প্রশিক্ষণ। ১০ থেকে ১২ জানুয়ারি ঢাকায় এ প্রশিক্ষণ চলবে। ফোন: ০১৭১১৫২২১২৬।


বিয়ের সাজ

ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে বিয়ের সাজের প্যাকেজ। এখানকার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা সরাসরি পরামর্শ দেবেন সাজ নিয়ে।

কার্ট কোম্পানি
কার্ট কোম্পানি

বুফে খাবার
হোটেল ওয়েস্টিন ঢাকা এনেছে বুফে খাবারের আয়োজন। প্রতি বৃহস্পতিবার এখানে পাবেন প্রাচ্যের নানা স্বাদের খাবার। অন্য দিনগুলোতে থাকছে সামুদ্রিক খাবারের আয়োজন। দাম পড়বে প্রতিজন সাড়ে চার হাজার টাকা।

আলোকচিত্র প্রশিক্ষণ
কাউন্টার ফটোর আয়োজনে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ। আলোকচিত্রী আরমান হোসেন এতে প্রশিক্ষণ দেবেন বাণিজ্যিক আলোকচিত্র ও স্টুডিও ব্যবস্থাপনা বিষয়ে। স্টুডিওর ভেতরে ও বাইরে ছবি তোলা, স্টুডিও পরিচালনাসহ নানা কিছু শেখানো হবে এতে। পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে কাজ করার বিষয়েও ধারণা দেওয়া হবে। ফোন: ০১৭১৭৭৫৩৫৪২।

ওয়েস্টিন
ওয়েস্টিন

খাবারের নতুন দোকান
গুলশান-১-এর ১২৭ নম্বর রোডে চালু হলো দ্য কার্ট কোম্পানি নামের খাবারের দোকান। থাই, বাংলা খাবার তো আছেই। নানা ধরনের রোল, স্ন্যাকসও পাওয়া যাবে এখানে। আছে বিরিয়ানি, ফ্রায়েড রাইসসহ ডিম, মুরগি, গরুর নানা পদ। ২৭ ডিসেম্বর চালু হয়েছে এই দোকান। একসঙ্গে মোট ৪০ জনের খাবারের ব্যবস্থা আছে এখানে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এটি।
শুক্রবার খোলা থাকে বেলা তিনটা থেকে।


লক্ষ করুন:

২৪ ডিসেম্বরের নকশার শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘বড়দিনের খানা’ শিরোনামের একটি রেসিপিতে মুদ্রণত্রুটি ছিল। সে কারণে রেসিপিটি আবার ছাপা হলো। 

ক্রিসমাস প্লাম পুডিং
উপকরণ: বিভিন্ন রকম ফলের মিশ্রণ ৩৫০ গ্রাম, প্রুনস বা শুকনা প্লাম ১০০ গ্রাম, ব্রাউন ডার্ক সুগার ১০০ গ্রাম, পানি ১০০ মিলিলিটার, ওয়াল নাট ১০০ গ্রাম, বাদাম ১০০ গ্রাম, ব্রেড ক্রাম ১০০ গ্রাম, ময়দা ৫০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, জায়ফল আধা চামচ, দারুচিনি গুঁড়া ১ চা-চামচ, মিক্স মসলা ২ চা-চামচ, লাল চেরি ১০০ গ্রাম, ডিম ৩টি ও বাদামের গুঁড়া ১০০ গ্রাম।
প্রণালি: প্রথমে বিভিন্ন ফলের মিশ্রণের সঙ্গে শুকনা প্লাম, চিনি, পানি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ২৪ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে এর সঙ্গে ওয়াল নাট, বাদাম, বাদামের গুঁড়া, ব্রেড ক্রামসহ অন্য সব উপাদান মিশিয়ে ফ্রিজে রাখতে হবে। ২৪ ঘণ্টা ভালোমতো নাড়াচাড়া করে পরিমাণমতো ছাঁচে ঢেলে ভাপে বেক করতে হবে চার থেকে পাঁচ ঘণ্টা। হয়ে গেলে পাত্রে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।