নোটিশ বোর্ড

বিয়ের ছবি
ওয়েডিং ডায়েরি
২০১৪ সালে ১৪ শতাংশ ছাড় দিচ্ছে ওয়েডিং ডায়েরি। ১৪ জানুয়ারি পর্যন্ত ১৪ জন গ্রাহককে এ সুযোগ দেওয়া হবে।
ফেসবুক: fb.com/weddingdiarybd
ওয়েডিং চ্যাপেল
জানুয়ারি মাসজুড়ে ওয়েডিং চ্যাপেলে বিয়ের যেকোনো অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে বিনা মূল্যে ভিডিও ধারণের সুযোগ পাবেন। আরও অন্যান্য প্যাকেজও আছে। ফেসবুক: fb.com/weddingchapelbd

বাটারফ্লাই
বিয়ের তিনটি অনুষ্ঠানো ছবি তোলার বুকিং দিলে কক্সবাজারে বিনা মূল্যে বেড়াতে যাওয়ার সুযোগ করে দিচ্ছে বাটারফ্লাই। এ ছাড়া জন্মদিন, বিবাহবার্ষিকী ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে দেয় তারা। ফেসবুক: fb.com/butterflybangladesh
সৌন্দর্যচর্চার আয়োজন
পারফেকশন
বিয়ের সাজের নানা প্যাকেজ দিচ্ছে পারফেকশন বিউটি স্যালন। তিন থেকে ১২ হাজার টাকায় বিয়ের সাজ করাতে পারবেন। ঢাকার ২০, গ্রিনরোডে তাদের শাখা আছে।

অপরূপা
চুল রিবন্ডিংয়ে ছাড় দিচ্ছে অপরূপা বিউটি পারলার। ঢাকার কলাবাগানে তাদের শাখা আছে।
গ্লোরিয়াস
যাদের চোখের পাপড়ির ঘনত্ব কম, তাদের জন্য কৃত্রিম পাপড়ি ব্যবহারের ব্যবস্থা এনেছে গ্লোরিয়াস। এ ছাড়া কনে সাজ, ত্বক ও চুলের যত্নের ব্যবস্থা তো আছেই। ঢাকার ওয়ারীতে তাদের শাখা আছে।
ব্লকপ্রিন্টের পোশাক
নিজের পছন্দমতো নকশায় পোশাক বানিয়ে নিতে পারবেন ডিভা বাই সাদিয়া থেকে। ব্লকপ্রিন্টের সালোয়ার-কামিজ, শাড়ি ও গয়না পাবেন। ফোন: ০১৯২৬৭৪৯৭৩৩
বিনা মূল্যে সিনেমা দেখা
শিশু-কিশোরদের জন্য বিনা মূল্যে অ্যানিমেটেড চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইচ্ছেমতো মুভি ক্লাব। এ সপ্তাহে দেখানো হবে ফাইন্ডিং নিমো ছবিটি। প্রদর্শনীর পর পুরস্কারের ব্যবস্থাও আছে। ঢাকার ধানমন্ডিতে সড়ক ৯/এ, বাড়ি ৬৭/সি এই ঠিকানায় প্রদর্শনী হবে ১০ জানুয়ারি। নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৭৭১৭৭০৮৬৩।
শাড়ির যত্ন
দামি শাড়িগুলো কেনার পর চাই তার সঠিক রক্ষণাবেক্ষণ। আর বিনা মূল্যে এ সুযোগ দিচ্ছে ফরোয়ার্ড। বছরজুড়ে এখান থেকে বিনা মূল্যে শাড়ি কাটা পলিশ করিয়ে নিতে পারবেন। ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।