নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে ক্র্যাফট
কে ক্র্যাফট

নতুন পোশাক
নতুন পোশাকের সংগ্রহ এনেছে কে ক্র্যাফট। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, কুর্তা ইত্যাদি আছে। এ ছাড়া তাদের সবগুলো শাখায় চলছে ছাড়।

বাড়ি সাজানো
বাড়ি সাজানোর প্যাকেজ দিচ্ছে অন্দরসাজের প্রতিষ্ঠান ট্রেডমেড ইন্টেরিয়র। ফলস সিলিং, কেবিনেট, মূল দরজা, দেয়াল সাজানো অনুষঙ্গ ইত্যাদির আয়োজন করে দেবে তারা। ১৫০০ বর্গফুটের বাড়ি সাজাতে খরচ পড়তে পারে দুই লাখ ৯৯ হাজার টাকা। ওয়েবসাইট: www.tminteriorbd.com

ভর্তির সুযোগ
আলোকচিত্রশিল্পী ও শিক্ষক চঞ্চল মাহমুদের তত্ত্বাবধানে চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ‘ডিপ্লোমা ইন ফটোগ্রাফি’ ক্লাস। যোগাযোগ: ০১৭১১৫২২১২৬।

বিয়ের ছবি
বিয়ের ছবি তোলা ও ভিডিও ধারণে ছাড় দিচ্ছে ব্রাইডাল মোমেন্ট। ফেসবুক পেজ: www.fb.com/bridalmoment

ব্রাইডাল মোমেন্ট
ব্রাইডাল মোমেন্ট

সৌন্দর্যচর্চার আয়োজন
নভীনস দিচ্ছে শীতকালীন সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। ফেসিয়াল, চুলের প্রোটিন ট্রিটমেন্ট, ফেয়ারপলিশ, হাত-পায়ের যত্ন ইত্যাদি করানো যাবে।

অনলাইনে তৈজসপত্র
তৈজসপত্র রাখার সরঞ্জামাদি নিয়ে এসেছে অনলাইন-ভিত্তিক প্রতিষ্ঠান হোম অ্যান্ড মোর। টিস্যু পেপার, চামচ, প্লেট রাখার তাকসহ বিভিন্ন ধরনের জিনিস পাবেন এখানে। ওয়েব ঠিকানা: www.fb.com/ home.and.more.dhaka

মেনজ ক্লাব
মেনজ ক্লাব

খাবারের আয়োজন
চা-গারাম

নানা স্বাদের চা আর এর সঙ্গে পছন্দের নাশতা পেতে চাইলে আসতে পারেন চা-গারামে। ঢাকার লালমাটিয়ায় ৭/৮ ব্লক ডি ঠিকানায় চালু হয়েছে নতুন এই খাবারের দোকান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এটি। ৪০ থেকে ৭০ টাকার মধ্যে এখানে পাবেন মসলা চা, মধু চা, গ্রিন টি ইত্যাদি।

এফএফসি

নতুন নানা স্বাদের বার্গার এনেছে এফএফসি। আছে মসলাদার বার্গার, মুরগির মাংসের বার্গার, পনির বার্গার ইত্যাদি। এ ছাড়া চাওমিন, সুপ, ফ্রায়েড রাইস, নানা রকম মিষ্টি খাবার, কফি ও অন্যান্য পানীয় তো আছেই।

ছেলেদের শীতপোশাক

ছেলেদের জন্য নতুন নকশার শীতপোশাক এনেছে মেনজ ক্লাব। উজ্জ্বল রং ও বৈচিত্র্যময় নকশায় ব্লেজার, সোয়েটার, শার্ট, টি-শার্ট ইত্যাদি পাওয়া যাবে এখানে।

প্রশিক্ষণ

ফ্যাশন ডিজাইন বিষয়ে নানা মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করছে এনআইএফটি। ফোন: ০১৯৭১০০৯৯৯৯।