নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওটু স্ন্যাপস ও অ্যাড্রয়েট
ওটু স্ন্যাপস ও অ্যাড্রয়েট

বিয়ের ছবি
বিয়ের যেকোনো অনুষ্ঠানের ছবি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, ভিডিও ধারণের নানা প্যাকেজ দিচ্ছে ওটু স্ন্যাপস। এ ছাড়া মার্চ মাস পর্যন্ত এখান থেকে বিয়ের ছবি তুললে পাবেন বিয়ের পর বিনা মূল্যে ছবি তোলার সুযোগ। ফেসবুক পেজ: www.facebook.com/o2snaps

হাতিলের আসবাব
হাতিলের আসবাব

বিয়ের আসবাব
নবদম্পতিদের জন্য নতুন নকশার আসবাব এনেছে হাতিল। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, খাবার টেবিল ইত্যাদি আসবাব পাওয়া যাচ্ছে। দাম নির্ধারণ করা হয়েছে তাঁদের ক্রয়ক্ষমতার কথা ভেবে। পাওয়া যাচ্ছে তাদের সবগুলো শাখায়।

শীতের শাল
উজ্জ্বল রঙে নানা নকশার শাল এনেছে অ্যাড্রয়েট। স্ক্রিনপ্রিন্ট, অ্যাপলিক, এমব্রয়ডারি, ব্লকপ্রিন্টে নকশা করা হয়েছে এগুলোর।

সৌন্দর্যচর্চার আয়োজন

ঢাকার ধানমন্ডিতে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে চুলের স্টাইলে ছাড়। যেকোনো দৈর্ঘ্যের চুল রিবন্ডিং করানো যাবে ১০ হাজার টাকায়। স্মুদিং করানো যাবে ১৩ হাজার টাকায়।

ছবি আঁকার কর্মশালা
শিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা কর্মশালা। ঢাকার সাউথ ব্রিজ স্কুলে প্রতি শুক্রবার সকালে ক্লাস হবে। ২৪ ও ৩১ জানুয়ারি ভর্তি চলবে সাউথ ব্রিজ স্কুলের ধানমন্ডি ও বনানী শাখায়। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।

নারীদের জন্য প্রশিক্ষণ
নারীদের জন্য সৌন্দর্যচর্চা, পোশাক তৈরি, রান্না ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গৃহসুখন।
ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।

কাবাব উৎসব
ঢাকার গুলশানে খাজানা রেস্তোরাঁয় চলছে কাবাব ও পরোটা উৎসব। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এটি। মুরগির মাংস, ভেড়ার মাংস, চিংড়ি, নানা রকম সবজির ব্যবহারে তৈরি হচ্ছে এই উৎসবের খাবারগুলো।

নগরদোলা
নগরদোলা

নতুন পোশাক
বাটিক নকশার কাপড় দিয়ে তৈরি করা কামিজ এনেছে নগরদোলা। প্যান্ট অথবা লেগিংস দিয়ে পরা যাবে এগুলো। ৯৯০ থেকে এক হাজার ২৯০ টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে তাদের সব শাখায়।

কেনাকাটায় ছাড়
ইস্টওয়ে দিচ্ছে কেনাকাটায় ছাড়। একটি পোশাক কিনলে সমমূল্যের আরেকটি পোশাক পাবেন বিনা মূল্যে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, উত্তরার সুবাস্তু আর্কেড, নিউ এলিফ্যান্ট রোডে তাদের শাখা আছে।

সাজের প্রশিক্ষণ
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে শুরু হচ্ছে সাজের প্রশিক্ষণ। ২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এটি চলবে ঢাকার ধানমন্ডিতে। 
ফোন: ০১৭১১৫২২১২৬