নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্স এফ এম।
টেন্স এফ এম।

পোশাকের দোকান
ঢাকার আজিজ সুপার মার্কেটে চালু হলো ছেলেদের পোশাকের দোকান টেন্স এফ এম। কেনাকাটায় এখন চলছে ছাড়।

কাবাব ও বারবিকিউ

ভিন্ন ও নতুন খাবারের সন্ধান দিতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঢাকার গুলশানে যাত্রা শুরু করল বারবিকিউ ফ্লেমস রেস্তোরাঁ। নানারকম কাবাব খাওয়ার আয়োজনের পাশাপাশি সরাসরি বারবিকিউ করে খাওয়ারও সুযোগ রয়েছে এখানে।

রকমারি গয়না

গয়না, কারুপণ্য ও ঘর সাজানোর নানা কিছু এনেছে কারুকার। আরও পাবেন বিভিন্ন ধরনের জুতা। কারুকারের বিক্রয় কেন্দ্র ঢাকার বেইলি রোডে। ওয়েব: www.karukar.com

নতুন শাখা
ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চালু হলো লোটোর নতুন শাখা। এখানে পাবেন নানা রকম জুতা, স্যান্ডেল, টি-শার্ট ইত্যাদি। লেভেল-২, ব্লক-বির ১৮, ১৯ ও ২০ নম্বর দোকানে তাদের অবস্থান।

ইজি
ইজি

ছেলেদের পোশাক
এই আবহাওয়ায় পরার উপযোগী শার্ট এনেছে ইজি। চেক, স্ট্রাইপ ইত্যাদি নকশা করা হয়েছে। ঢাকার এলিফ্যান্ট রোড ও আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

প্রশিক্ষণ
গৃহসুখন দিচ্ছে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ। সৌন্দর্যচর্চা, হস্তশিল্প কোর্সসহ অন্যান্য কোর্স। যেমন খাবার প্রক্রিয়াজাতকরণ, পোশাক তৈরি ইত্যাদিও শেখা যাবে। যোগাযোগ: ০১১৯৯০৭৫৫৬৯

শরীরচর্চা

ঢাকার সিদ্ধেশ্বরী রোডে ফিটনেস কেন্দ্র কমব্যাট জিম ছেলেদের জন্য নিয়ে এসেছে বিশেষ প্যাকেজ। তিন মাসের জন্য আট হাজার, ছয় মাসের জন্য ১২ হাজার ও ১২ মাসের জন্য ১৮ হাজার টাকায় শরীরচর্চা করা যাবে এখানে।

হ্যালো ধানমন্ডিতে পাবেন নানা স্বাদের খাবার
হ্যালো ধানমন্ডিতে পাবেন নানা স্বাদের খাবার

নতুন রেস্তোরাঁ
মো. রুবেল
স্বচ্ছ কাচ গলে বাইরে তাকাতেই দেখা মেলে আমের মুকুল। নিচের রাস্তায় গাড়ির অবাধ যাতায়াত। যেখানে বসে এত কিছু উপভোগ করছেন, সেখানে নীরবতা ভেঙে মাঝেমধ্যে সংগীতের মূর্ছনা। ভাবুন তো, এমন জায়গায় কাটিয়ে দিচ্ছেন বিকেল, সন্ধ্যা এবং রাতের খানিকটা। এত কিছু একসঙ্গে হাজির করে আপনাকে ডাকছে ‘হ্যালো ধানমন্ডি’। ঢাকার ৪৯/এ সাতমসজিদ রোডে (কাকলী স্কুলের বিপরীতে) অবস্থান হ্যালো ধানমন্ডির।
এখানে পাওয়া যায় ভারতীয়, চীনা, মেক্সিকান, কন্টিনেন্টাল খাবার, ফাস্টফুড এবং নানা ধরনের পানীয়। ধানমন্ডিবাসীর জন্য সুখবর হলো এই: এক হাজার টাকার খাবারের অর্ডার করলেই সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যায় ঘরের দরজায়। আর রেস্তোরাঁয় বসে খাওয়ার জন্য আছে বেশ কয়েকটি প্যাকেজ এবং সেট মেন্যু। দামটাও হাতের নাগালে। প্রায় দুই হাজার বর্গফুটের এই রেস্তোরাঁটি হতে পারে আড্ডা বা কোনো অনুষ্ঠান আয়োজনের স্থান। এখানে ১০০ জনের ধারণক্ষমতা রয়েছে। বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা আর বাচ্চাদের খেলার জন্য খানিকটা জায়গা রয়েছে এখানে। পাঁচ বন্ধুর গড়ে তোলা এই রেস্তোরাঁটি গত মাসে চালু হয়েছে।