নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডিং চ্যাপেল
ওয়েডিং চ্যাপেল

কেনাকাটায় ছাড়
ফ্যাশন হাউস ইন্ডিগো দিচ্ছে কেনাকাটায় ছাড়। ১০ এপ্রিল পর্যন্ত সালোয়ার-কামিজ, কুর্তা, পাঞ্জাবি ইত্যাদি পোশাকে ছাড় চলবে। ঢাকার বনানী ১২ নম্বর সড়কে তাদের শাখা আছে।

হেয়ারোবিক্স ও ড্রিমস
হেয়ারোবিক্স ও ড্রিমস

বুফে খাবার
ঢাকার তেজগাঁওয়ে শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে ওয়াটারক্রিজ দিচ্ছে বুফে খাবারের সুযোগ। ২৫ থেকে ২৮ মার্চ এখানে পাবেন দুপুরে ও রাতে বুফে খাবারের সুবিধা। নানা দেশের ভিন্ন ধাঁচের খাবার থাকবে এই আয়োজনে।
বিয়ের ছবি
বিয়ের ছবি তোলার নানা প্যাকেজে ছাড় দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। বিয়ের পরে বর-কনের ছবিও তুলে দেওয়া হবে। মঞ্চসাজেও ছাড় দিচ্ছে তারা। ফেসবুক: www.facebook.com/weddingchapelbd
সৌন্দর্যচর্চায় ছাড়

হেয়ারোবিক্স
২৬ মার্চ থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিং ও চুলের যত্নে ছাড় দিচ্ছে হেয়ারোবিক্স। ঢাকার ধানমন্ডিতে তাদের শাখা আছে।

ইন্ডিগো
ইন্ডিগো

ড্রিমস
ঢাকার ধানমন্ডিতে সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে ড্রিমস বিউটি পারলার। বিয়ের সাজেও ছাড় চলছে।

ঢাকায় হয়ে গেল শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা
ঢাকায় হয়ে গেল শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা

ওজন কমানো
ভিএলসিসি দিচ্ছে ওজন কমানোর বিশেষ প্যাকেজ। এটি অনুসরণ করলে ৩০ দিনে অন্তত তিন কেজি ওজন কমানো যাবে বলে জানিয়েছে তারা। ঢাকার গুলশান ও ধানমন্ডিতে তাদের শাখা আছে।

ই-বাইক
গ্রিন টাইগার এনেছে ব্যাটারি চালিত ই-বাইক। দাম ৭৪ হাজার ৫০০ টাকা। পাওয়া যাবে ঢাকার ইস্কাটন, লালবাগ, নাজিমউদ্দিন রোডে মোটরসাইকেলের দোকানে।

নতুন পোশাক
স্টুডিও এমদাদ এনেছে উৎসবের আমেজে তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি। হাতপাখা ও পুরোনো দরজার নকশা থেকে বেছে নেওয়া হয়েছে পোশাকের মোটিফ। আরও আছে রেশমি চুড়ি ও ব্লাউজ পিস।

স্টুডিও এমদাদ
স্টুডিও এমদাদ

শিশুদের জন্য আয়োজন
৭ মার্চ ঢাকার ধানমন্ডিতে হরলিকস ও মীনাবাজারের আয়োজনে হয়ে গেল শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা। ‘ইচ্ছে আঁকো’ শিরোনামে এ প্রতিযোগিতার মূল ভাবনা ছিল ‘কল্পনার বাংলাদেশ’। প্রায় পাঁচ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১২০ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। ৫ থেকে ৭ এপ্রিল ঢাকার বেঙ্গল গ্যালারিতে তাদের ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নতুন পণ্য
লিজান হারবাল নিয়ে এল জেন্টল বস নামের নতুন শেভিং ফোম। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এর মোড়ক খোলেন লিজান হারবাল লিমিটেডের চেয়ারম্যান তানিয়া হক এবং ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক। এদিন এ পণ্য সম্পর্কে জানানো হয়, এটি দাড়ি নরম করে, ফলে শেভ হয় আরামদায়ক ও মসৃণ।

সমীকরণ
সমীকরণ

নতুন টি-শার্ট
ছেলে ও মেয়েদের জন্য আরামদায়ক টি-শার্ট এনেছে সমীকরণ। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

লক্ষ করুন
১৮ মার্চ নকশায় প্রকাশিত ‘ক্রিকেটার মডেল’ শিরোনামের প্রতিবেদনে তামিম ইকবাল যে প্রসাধনীর মডেল হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, সে পণ্যের প্রকৃত নাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস। পণ্যটি ইউনিলিভারের।