নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুটুমবাড়ি
কুটুমবাড়ি

খাবারের আয়োজন
ওয়েস্টিন
১৩ ও ১৪ এপ্রিল ঢাকার হোটেল ওয়েস্টিনে চলবে বৈশাখী খাবারের আয়োজন। ইলিশের নানা পদ, ভাত-ভর্তা, চটপটি, ফুচকা ইত্যাদি নানা খাবার থাকবে এতে।
কুটুমবাড়ি
পয়লা বৈশাখের সারা দিন ঢাকার লালমাটিয়া ব্লক এফে কুটুমবাড়িতে থাকছে দেশি খাবারের নানা প্যাকেজ। ইলিশ মাছ, পান্তা ভাত, পোলাও, নানারকম ভর্তা, আচার, সালাদ ইত্যাদি থাকছে এসব প্যাকেজে। এখানে আরও পাবেন নানারকম সামুদ্রিক খাবার।
নানা
পুরান ঢাকার নানা রেস্তোরাঁয় থাকছে পান্তাভাত, সরষে ইলিশ, ইলিশ ভাজা, ইলিশ পোলাও, ভাপে ইলিশ, ইলিশ খিচুড়ি, শুঁটকি ভর্তা, মরিচ-পিয়াজ ভর্তা, বেগুন ভাজি, পটোল ভাজি, আমের আচার, সালাদ ইত্যাদি দেশি পদ। ৩ ওয়াইজ ঘাট, ইসলামপুর, পাটুয়াটুলী, ঢাকা—এই ঠিকানায় এসব খাবার পাওয়া যাবে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত।

সৌন্দর্যচর্চার আয়োজন
পারসোনা

পয়লা বৈশাখে ভোর পাঁচটা থেকে খোলা থাকছে তাদের সব শাখা। এক হাজার ৮০০ টাকায় পাবেন সাজ, শাড়ি পরা ও ছবি তোলার প্যাকেজ।
ফারজানা শাকিল
পয়লা বৈশাখের দিন ভোর ছয়টা থেকে খোলা থাকবে তাদের সবগুলো শাখা। বৈশাখী সাজের নানা প্যাকেজ থাকবে।

সাদাকালো
সাদাকালো

হেয়ারোবিক্স ব্রাইডাল
ঢাকার ধানমন্ডিতে ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত তাদের শাখায় এক হাজার ২০০ টাকায় সাজের প্যাকেজ চলবে।
রেড
এখানকার রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের কাছে বিয়ের সাজের বুকিং দিলেই বিনা মূল্যে পাবেন তিনটি সুবিধা। এগুলো হলো নখ সাজানো, নেইল এক্সটেনশন ও হেয়ার এক্সটেনশন।
হারমনি স্পা
১০ হাজার টাকায় চুল রিবন্ডিং এবং ১৩ হাজার টাকায় স্মুদিং করানোর প্যাকেজ দিচ্ছে হারমনি স্পা।
ড্রিমস
সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকার ধানমন্ডিতে তাদের শাখায় চলবে বৈশাখী সাজের প্যকেজ।
অপরূপা
ঢাকার কলাবাগানে বৈশাখী সাজ ও মেকআপ প্রশিক্ষণে ছাড় দিচ্ছে অপরূপা। ফোন: ০১৮২৫৩১৬১৬২।
নতুন টি-শার্ট
ছোট ও বড়দের নতুন নকশার টি-শার্ট এনেছে ডুয়েট অ্যাড ঐতিহ্য। ঢাকার আজিজ সুপার মার্কেট ও মেট্রো শপিং মলে তাদের শাখা আছে।
মেলা
স্টাইলসেল

ডুয়েট অ্যাড ঐতিহ্য
ডুয়েট অ্যাড ঐতিহ্য

ফ্যাশন হাউস স্টাইলসেলের আয়োজনে চলছে বৈশাখী মেলা। ঢাকার গুলশান ১-এর ৯ নম্বর সড়কে তাদের শাখায় ১৩ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।
নানারকম পোশাক, গয়না, খাবার, পিঠা ইত্যাদি থাকছে এতে।
রেডিয়েন্ট
১০ থেকে ১২ এপ্রিল ঢাকার ধানমন্ডির ডব্লিউ ভিএ মিলনায়তনে রেডিয়েন্টের আয়োজনে চলবে মেলা।
নানারকম পোশাক, গয়না, বনসাই, ঘর সাজানোর পণ্য পাবেন এখানে।
দৃক গ্যালারি
ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ১০ এপ্রিল পর্যন্ত চলবে মেলা। নানারকম পোশাক, গয়না, প্রসাধনী পাওয়া যাবে এতে।
সাবিহা ফ্যাশন
ঢাকার বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে চলছে বৈশাখী মেলা। সকাল ১০টা থেকে রাত আটটা চলা এ মেলার সাবিহা ফ্যাশনের স্টলে পাবেন সেলাই ছাড়া সালোয়ার-কামিজের কাপড়। দাম পড়বে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা। মেলা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া ঢাকার প্রিয়াঙ্গন শপিং সেন্টার ও কনকর্ড আর্কেডিয়া শপিং মলে তাদের শাখা আছে।

রকমারি শাড়ি
ফরওয়ার্ড
পয়লা বৈশাখে জামদানি শাড়িরর নতুন সংগ্রহ এনেছে ফরওয়ার্ড। ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তাদের বিক্রয়কেন্দ্র আছে। পাইকারি দামে শাড়ি কেনা যাবে এখানে।
রংগোলি
নানা নকশার বৈশাখী শাড়ি এনেছে রংগোলি। ঢাকার মগবাজারে বিশাল সেন্টারে তাদের বিক্রয়কেন্দ্র আছে।
সাদাকালো
‘সাদায় সাদা’ শিরোনামে বৈশাখী পোশাক সংগ্রহ এনেছে সাদাকালো। ব্লকপ্রিন্ট ও স্ক্রিনপ্রিন্টের নকশা করা হয়েছে শাড়িতে। 
রূপকথা
চট্টগ্রামে সানমার স্পিং গার্ডেনে রূপকথা দিচ্ছে শাড়ি কেনায় ছাড়। ২০ হাজার টাকার পণ্য কিনলে একটি শাড়ি পাবেন বিনা মূল্যে। এ ছাড়া জামদানি শাড়ি কাটা পলিশ করানোরও সুযোগ দিচ্ছে তারা। ওয়েবসাইট: www.rupkothaa.com