নোটিশ বোর্ড

মা দিবসের আয়োজন
পারসোনা
মায়েদের জন্য সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দিচ্ছে পারসোনা। প্যাকেজগুলো হলো তরুণী মা, ভালোবাসার মা, প্রত্যাশিত মা, নতুন মা, প্রবীণ মা ও বিশেষ মা। আগামী ৪ থেকে ১০ মে পর্যন্ত পাবেন এই সুবিধা। আগামী ১১ মে মা দিবসে সৌন্দর্যচর্চায় থাকছে বিশেষ ছাড়।
জারিফ ফ্যাশন
মাকে উপহার দেওয়ার জন্য নানা নকশার শাড়ি এনেছে জারিফ ফ্যাশন। জামদানি, মসলিন, হাফ সিল্ক নানা শাড়িতে রয়েছে বৈচিত্র্যময় নকশা। যেকোনো বয়সী মায়েদের জন্যই পছন্দের শাড়ি এনেছে তারা। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে। অনলাইনেও কেনা যাবে তাদের পণ্য। ওয়েবসাইট: bd.zariffashion.com

সৌন্দর্যচর্চা
ফারজানা শাকিলস
বিয়ের সাজের নানা প্যাকেজ দিচ্ছে ফারজানা শাকিলস মেকওভার স্যালন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাদের সব শাখায় পাবেন এই সুবিধা। এ ছাড়া ২ মে তাদের ঢাকার উত্তরা শাখার বর্ষপূর্তি উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। দিনব্যাপী সেখানে পাবেন গিফট ভাউচার, ছাড়, উপহার ইত্যাদি।
ক্লিওপেট্রা
গরম উপযোগী বিয়ের মেকআপের আয়োজন করেছে ক্লিওপেট্রা বিউটি স্যালন ও হারমনি স্পা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ঢাকার ধানমন্ডিতে তাদের শাখায় পাবেন কনে সাজের নানা প্যাকেজ। এ ছাড়া কনের মানসিক প্রস্ততি, খাদ্যাভ্যাস ইত্যাদি নিয়েও পরামর্শ দিচ্ছে তারা।
ওমেনস ওয়ার্ল্ড
গ্রাহকদের জন্য হ্যাপি আওয়ার সুবিধা নিয়ে এসেছে ওমেনস ওয়ার্ল্ড। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের সব শাখায় থাকবে এই সুবিধা। সৌন্দর্যচর্চায় পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়।
আকাঙ্ক্ষা
বৈশাখ মাসজুড়ে সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ড। এ ছাড়া এখানে কনে সাজের বুকিং দিলে কনের সৌন্দর্যচর্চা করানো যাবে বিনা মূল্যে। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।
প্রশিক্ষণ
রেডিয়েন্ট
অন্দরসাজ, পোশাক তৈরি, ইকেবানা, বনসাই,

কাচ সাজানোর ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে রেডিয়েন্ট। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯

ইনোভেটিভ ডিজাইন
আগামী ৭ মে পর্যন্ত ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। ঢাকার বনানী ও মোহাম্মদপুরে তাদের শাখায় কাচ সাজানো, গ্রাফিকস ডিজাইন, গয়না তৈরি, কাচ সাজানো, আলোকচিত্র ইত্যাদি শেখা যাবে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।
গয়নার আয়োজন
অনলাইনে নানা নকশার গয়না কেনার সুযোগ দিচ্ছে ঢং। যাত্রা শুরু এক মাস পূর্তি উপলক্ষে তাদের ফেসবুক পেজে এবার আয়োজন করা হয়েছে এক প্রতিযোগিতার। বিজয়ীদের জন্য আছে পুরস্কার। ফেসবুক পেজ: www.facebook.com/ Dhong.31
নতুন শাখা
পারটেক্স
ঢাকার উত্তরায় মাসকট প্লাজার বিপরীতে চালু হলো পারটেক্স ফ্যাশনের নতুন শাখা।
২৪ এপ্রিল এর উদ্বোধনী দিনে এসেছিলেন মডেল নোবেল, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম প্রমুখ। ডেনিম প্যান্ট ও নানা পশ্চিমা পোশাক পাবেন এখানে।
জুয়েলস
ঢাকার গুলশানে জব্বার টাওয়ারে চালু হলো জুয়েলস কালেকশন ও প্রিয়দর্শিনী নামে নতুন পোশাকের দোকান। উদ্বোধনী দিনে এসেছিলেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ফেরদৌস, অমৃতা প্রমুখ। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, ব্যাগ, গয়না, শিশুদের পোশাক ইত্যাদি।
কেনাকাটায় ছাড়
আগামী ৫ মে পর্যন্ত পোশাক কেনায় ছাড় দিচ্ছে মুমু মারিয়া। ঢাকার বনানী ২৭ নম্বর সড়কে তাদের শাখা আছে।