নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একস্ট্যাসির উদ্বোধনী দিনে অতিথিরা
একস্ট্যাসির উদ্বোধনী দিনে অতিথিরা

যমুনা ফিউচার পার্কে একস্ট্যাসি
খেলাটা অনেকটা নিজেকে সাজানোর মতো। আগত দর্শকেরাই এই খেলায় অংশ নেন। নির্দিষ্ট বাজেটের মধ্যে তাঁরা কেনাকাটা করে নিজেদের সাজান। এরপর তাঁদের ছবি তোলেন পেশাদার আলোকচিত্রীরা। বিচারকেরা সেখান থেকে বিজয়ী নির্বাচন করেন। এই খেলার নাম দেওয়া হয় ‘ড্রেস টু ইমপ্রেস’।
৩ মে সারা দিন এমন নানা রকম মজার আয়োজন ছিল ঢাকার যমুনা ফিউচার পার্কের একস্ট্যাসিতে। এই দিন চালু হয় এই ফ্যাশন হাউসের এই ২০তম শাখাটি। উদ্বোধন করেন সংগীতশিল্পী এলিটা, জন, অভিনয়শিল্পী সানজিদা প্রীতি, ব্যান্ডদল শূন্য। এ সময় উপস্থিত ছিলেন তাদের চেয়ারম্যান আশা হক ও ব্যবস্থাপনা পরিচালক তানজিম হক।
কেনাকাটায় ছাড়
২০ মে পর্যন্ত অন্যমেলার শাখাগুলোতে পোশাক কেনায় ছাড় চলবে। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি পাবেন এখানে।

ওয়েস্টিন
ওয়েস্টিন

আইসক্রিম উৎসব
আজ ৬ মে থেকে ঢাকার হোটেল ওয়েস্টিনে শুরু হচ্ছে আইসক্রিম উৎসব। প্রতিদিন বেলা তিনটা থেকে ছয়টা পর্যন্ত এখানে নানা স্বাদের আইসক্রিম খেতে পারবেন যত খুশি। প্রবেশমূল্য জনপ্রতি এক হাজার ২০০ টাকা ভ্যাট বাদে। চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, র‌্যাস্পবেরি, আম, পেস্তা, লেবু ইত্যাদি স্বাদের আইসক্রিম পাবেন। উৎসব চলবে জুন মাসের শেষ পর্যন্ত।
সৌন্দর্যচর্চা
ব্রণ ও ব্রণের দাগের সমাধানে নানা চিকিৎসা দিচ্ছে লেজার মেডিকেল। ত্বকের ধরন অনুযায়ী নারী-পুরুষের ব্রণের সমস্যার সমাধান দিচ্ছে তারা। ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ার ও গুলশান অ্যাভিনিউয়ে তাদের শাখা আছে।
নতুন খাবার

ঢাকার গুলশান-২-এ ‘দ্য ক্যাফে বিবিকিউ’ গরম উপলক্ষে চালু করল দুটি ভিন্ন স্বাদের ঠান্ডা পানীয়। একটি ‘ফ্রেশ লেমনেইড কিউই, অন্যটি ফ্রেশ লেমনেইড মিন্ট’। এ ছাড়া পাবেন অন্যান্য ফলের রস ও খাবার।

.
.

খাবারের আয়োজন
সার্ফ অ্যান্ড টার্ফ নামে নতুন খাবারের আয়োজন করেছে হোটেল ঢাকা রিজেন্সি। মাংস ও সামুদ্রিক খাবারের সমন্বয়ে তৈরি হয়েছে এগুলো। লবস্টার ও মুরগির মাংস, গরুর মাংস ও চিংড়ি ইত্যাদি পাবেন। ৮ থেকে ১৫ মে প্রতিদিন দুপুর ও রাতের খাবারে এ আয়োজন থাকছে।

গরমে স্বস্তি
২৭ ও ২৮ এপ্রিল মেনটোসের আয়োজনে হয়ে গেল এক বিশেষ আয়োজন ‘মেনটোস কুল জোন’। ঢাকার রবীন্দ্র সরোবরে তারা স্থাপন করেছিল এক লম্বা সুড়ঙ্গ, যার মধ্যে কৃত্রিমভাবে ঠান্ডা বাতাস প্রবাহিত করা হয়। এই গরমে অনেকেই ঠান্ডা বাতাস উপভোগ করতে আসেন এখানে।