নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডিং ডায়েরি
ওয়েডিং ডায়েরি

বিয়ের আয়োজন
ওয়েডিং ডায়েরি
বিয়ের ছবি তোলা ও অনুষ্ঠান ব্যবস্থাপনার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং ডায়েরি। যেকোনো অনুষ্ঠানের বুকিং দিলেই বিনা মূল্যে বিয়ের পোস্টার আকারের একটি ছবি দিচ্ছে তারা। ওয়েবসাইট: www.weddingdiary.com.bd
আপন ওয়েডিং
বিয়ের ছবি তোলা ও অনুষ্ঠানের আয়োজনে ছাড় দিচ্ছে আপন ওয়েডিং। বিয়ের খাবার, মঞ্চসাজ, ফুল, ডালা-কুলা ইত্যাদির আয়োজন করে দিচ্ছে তারা। ফেসবুক পেজ: www.fb.com/ aponweddingbd

রঙ
রঙ

পূজার সাজ নিয়ে আয়োজন
রঙ ও আরটিভির উদ্যোগে শুরু হচ্ছে পূজার সাজ নিয়ে ‘রঙ-আরটিভি শারদ সাজে রঙের দিদি ২০১৪’। দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কেমন সাজ হবে, তা নিয়েই এই আয়োজন। পূজার সাজে তোলা আপনার ছবি পাঠিয়ে জিতে নিতে পারেন নানা পুরস্কার। পূজার সাজে পোর্ট্রেট, মিড লং ও ফুল—এই তিন ভঙ্গিমায় তোলা ফাইভ–আর আকারের তিনটি ছবি পাঠাতে হবে। দেশি দশসহ ঢাকা ও নারায়ণগঞ্জে রঙের যেকোনো শাখায় ছবি জমা দেওয়া যাবে। এ ছাড়া ই-মেইল ও ফেসবুকের মাধ্যমেও ছবি পাঠানো যাবে। ই-মেইল: contactrang@ gmail.com। ফেসবুক: www.fb.com/ rangfanclub।
ফোন: ০১৭৩০০৬৮০৬৬
সৌন্দর্যচর্চা
আয়ুর্বেদা
আয়ুর্বেদা ওয়েলনেস সেন্টারে চলছে কনের সৌন্দর্যচর্চার নানা আয়োজন। নানা রকম ভেষজ উপাদান ব্যবহারে ফেসিয়াল, স্ক্রাব, ম্যাসাজ ইত্যাদির ব্যবস্থা রেখেছে তারা। ফোনে সময় নির্ধারণ করে আসতে হবে। ফোন: ০১৭৩৩২৩৯৬৭৪।

মুমু মারিয়া
মুমু মারিয়া

আকাঙ্ক্ষা’স
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডে কনের সাজ করালে বিনা মূল্যে আরেকজনের পার্টি সাজ করানোর সুযোগ পাবেন। এ ছাড়া চুল রিবন্ডিংয়েও ছাড় চলছে। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।
লেজার মেডিকেল
ত্বকের দাগ (পিগমেন্টেশন) দূর করার চিকিৎসা এনেছে লেজার মেডিকেল। ঢাকার গুলশান অ্যাভিনিউ ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে তাদের শাখা আছে।

বেইজিং কিচেন
বেইজিং কিচেন

স্টেক উৎসব
ঢাকার গ্রিন রোডের বেইজিং কিচেন রেস্তোরাঁয় চলছে স্টেক উৎসব। তাদের ব্যবস্থাপনা অংশীদার আহমেদ রেজা বলেন, ‘আমরা শুরু করেছিলাম চীনা, থাই আর মালয়েশীয় খাবারের শতাধিক পদ নিয়ে। দ্রুতই আমরা কন্টিনেন্টাল খাবার নিয়ে আসছি। এর আগে স্টেক উৎসবের মাধ্যমে ভোজনরসিকদের চাহিদা বুঝতে চেষ্টা করছি।’

স্টেক উৎসবে এসে খেতে পারেন টি বোন স্টেক, নিউইয়র্ক টেন্ডার লয়েন, রিব আই স্টেক, ফিশ পার্মিজানা, ওভেন বেক চিকেন পাস্তাসহ নানা খাবার। উৎসব চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

বেড়ানো
গাজীপুরের ভবানীপুরে চালু হয়েছে গ্রিনটেক রিসোর্ট। নানা রকম কটেজ, থাকার ঘর, সম্মেলন কক্ষ, রেস্তোরাঁ, সুইমিংপুল আছে এখানে। চাইলে সারা দিনের জন্যও বেড়াতে যেতে পারেন।
ফোন: ০১৭১৫৪৪০৪০৩

জেন্টল পার্ক
জেন্টল পার্ক

আলোকচিত্র প্রশিক্ষণ
ডিইউপিএস
ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) আয়োজনে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত নিবন্ধন চলবে। ক্লাস শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। ফোন: ০১১৯৭২৬০৫৫২।
কাউন্টার ফটো
আগস্ট মাসের ২২ ও ২৯ তারিখ থেকে কাউন্টার ফটো শুরু করছে আলোকচিত্র প্রশিক্ষণের দুটি ব্যাচ। ঢাকার উত্তরা ও মিরপুরে চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ চলবে। ফোন: ৯০১৩০২৬।
কেনাকাটায় ছাড়
মুমু মারিয়া
পোশাক কেনায় ছাড় দিচ্ছে মুমু মারিয়া। এখানে পাবেন কুর্তা, সালোয়ার-কামিজ, শাড়ি ইত্যাদি। ঢাকার বনানীর ২৭ নম্বর সড়কে তাদের বিক্রয়কেন্দ্র আছে।
এথেনাস
বাড়ি ও অফিসের নানা আসবাব কেনায় ছাড় দিচ্ছে এথিনাস। ফরমাশ দিয়ে আসবাব বানিয়েও নেওয়া যাবে। ঢাকার গুলশান ১-এর সড়ক ২৪-এ তাদের বিক্রয়কেন্দ্র আছে।
নতুন পোশাক
ছেলেদের জন্য ক্যাজুয়াল ধাঁচের টি-শার্ট ও শার্ট এনেছে জেন্টল পার্ক। ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলে তাদের শাখা আছে।