নোটিশ বোর্ড

বিয়ের ছবি
বিয়ের ছবিসহ অন্য নানা অনুষ্ঠানের ছবি তোলার প্যাকেজ দিচ্ছে আর্টল্যান্ড। ভিডিও ধারণের সুবিধাও দিচ্ছে তারা। ফেসবুক পেজ: www.fb.com/ArtLand.snaps
প্রদর্শনী
ইকেবানা
সোনালি বটের পাতা, তার মাঝে আঁকাবাঁকা গাছের ডালে ফুটে আছে সাদা সূর্যমুখী ফুল। দূর থেকে দেখে কাগজের ফুল বলেই মনে হলো। কিন্তু কাছে যেতেই ভাঙল ভুলটা। বটের পাতা সংরক্ষণ করে তাতে দেওয়া হয়েছে সোনািল রঙের ছোঁয়া, ভুট্টার ওপরে থাকা পাতলা সাদা আবরণে তৈরি হয়েছে সূর্যমুখী ফুল, ভেতরে থাকা সূর্যমুখীর বীজটাতেও করা হয়েছে ফুলের বিচির ব্যবহার। তাজা ফুলের পাশাপাশি এমন নানা বর্ণিল ঢঙে সাজানো ফুলের দেখা মিলল ইকেবানা উৎসবে।
বাংলাদেশে ইকেবানা চর্চার ৪০ বছর পূর্তি উপলক্ষে জাপান দূতাবাসের সহযোগিতায় ১৭-১৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় এ উৎসবের আয়োজন করা হয়। ‘ফুল সাজানোর এত বৈচিত্র্যময় কলাকৌশল রয়েছে, সেটা হয়তো এই প্রদর্শনীতে না এলে জানতেই পারতাম না।’ বলছিলেন মীরপুর থেকে মেলায় আসা দর্শনার্থী পারভীন জামান। বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোনিয়া রাজ্জাক জানালেন, মার্চ-এপ্রিল মাসে জাপানে পালন করা হয় ফুলের উৎসব ‘সাকুরা’। এ বছর বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ উৎসবে যোগ দেন ইকেবানা চর্চার সঙ্গে জড়িত কয়েকজন নারী। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে আয়োজন করা হয় এই ফুলের মেলার। ফুলের মৌসুমে প্রকৃতিকে নিয়ে জাপানিরা মেতে ওঠে উৎসবে। বাংলাদেশেও জারুল, সোনালু, কৃষ্ণচূড়ার সময় এ ধরনের আয়োজন করা হলে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে মানুষ এবং সৃষ্টি হতে পারে পরিবেশ সচেতনতা, জানালেন বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা। দুই দিনব্যাপী এই ইকেবানা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা। মেলার দ্বিতীয় দিনে আয়োজন করা হয় দিনব্যাপী ইকেবানা কর্মশালার।

বনসাই
রেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে হয়ে গেল বনসাই প্রদর্শনী। ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ২১ থেকে ২৩ আগস্ট প্রদর্শনী চলে। প্রায় ৬০ প্রজাতির দেশি ও বিদেশি বনসাই ছিল এতে। এ ছাড়া বনসাই তৈরি এবং এর যত্ন নিয়েও আলোচনা হয়।

নতুন গয়না
অনলাইন দোকান ঢং এনেছে নতুন নকশার গয়না। কুন্দন, রুবি, পান্না ইত্যাদি দিয়ে নকশা করা হয়েছে এসবে। ফেসবুক পেজ: www.fb.com/Dhong.31
রকমারি স্যান্ডেল
নানা নকশার চটি ও স্যান্ডেল এনেছে কাভা কাভা। চামড়া, সিল্ক, চুমকি, পুঁতি ইত্যাদির ব্যবহারে তৈরি হয়েছে এগুলো। ঢাকার সানরাইজ প্লাজা, বিশাল সেন্টার, হ্যাপি আর্কেড ইত্যাদি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।
খাবারের নতুন দোকান
ঢাকার ধানমন্ডিতে চালু হলো খাবারের নতুন দোকান। মুরগির মাংসের নানা পদ পাবেন এখানে। কাজী ফার্মসের তত্ত্বাবধানে এখানে পাওয়া যাচ্ছে স্পাইসি চিকেন, চিকেন স্ট্রিপ, চিকেন মিটবল, চিকেন টিজার, চিকেন বার্গার প্যাটিস, চিকেন সজেস এবং চিকেন কাটলেট। ধানমন্ডির ৯/এ সড়কে সম্প্রতি চালু করা হয়েছে দোকানটি। স্বল্প পরিসরে সাজানো গোছানো দোকানটিতে একসঙ্গে ১০ জন বসে খাবার খেতে পারবে। একই সঙ্গে বাইরে বসারও ব্যবস্থা আছে। আছে পার্সেল নেওয়ার সুবিধা।
দোকানটির স্বত্বাধিকারী দিলারা ঝিনুক জানান, কাজী ফার্মসের ফ্রোজেন মুরগি ব্যবহার করে খাবার তৈরি করে ক্রেতাদের কাছে পরিবেশন করা হয়। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা হয় দোকানটি। এ ছাড়া নানা ধরনের পানীয় ও আইসিক্রম পাওয়া যায় এখানে।
পাস্তা উৎসব
হোটেল ঢাকা রিজেন্সিতে চলছে পাস্তা উৎসব। নানা রকম সামুদ্রিক মাছ, মাং, পনির ইত্যাদির ব্যবহারে তৈরি হয়েছে বৈচিত্র্যময় স্বাদের পাস্তা। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণ
ফজলুল হক মিডিয়া ইনস্টিটিউটের (ফিমস) আয়োজনে শুরু হচ্ছে গান রচনা কর্মশালা। এতে প্রশিক্ষণ দেবেন গীতিকার কবির বকুল। ৫ থেকে ৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ চলবে। কোর্স ফি তিন হাজার টাকা। ফোন: ০১৭৪৮৯৯৫৫৪৪।

খাবারের আয়োজন
সিপি
সিপির আয়োজনে হয়ে গেল ‘বিগেস্ট ইটার’ প্রতিযোগিতা। এক মিনিটে ছয়টি সিপি চিকেন বল স্টিক খেয়ে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ ছিল এতে। ১০ জন প্রতিযোগী এতে অংশ নেন। ঢাকার বিয়াম মিলনায়তনে ১৯ আগস্ট হয়ে গেল এই আয়োজন।
বিবিকিউ
বিবিকিউ এনেছে নতুন স্বাদের পিৎজা, স্পাইসি চিকেন, বারগার ইত্যাদি খাবার। রসুন আর জলপাই তেলের ব্যবহারে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে এই খাবারগুলো। এ ছাড়া বারবিকিউ ধাঁচের খাবারেও এসেছে নতুনত্ব।
পোশাকে বৈচিত্র্য
লেডি এনেছে নতুন নকশার সালোয়ার-কামিজ। সুতি কাপড়ে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি মাধ্যমে নকশা করা হয়েছে। ঢাকার নাভানা বেইলি স্টার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি ইত্যাদি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।