নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিওপেট্রা
ক্লিওপেট্রা

কনের সাজ
ক্লিওপেট্রা
ঢাকার ধানমন্ডিতে ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে বিয়ের সাজে ছাড়। কনের সাজ ও সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ আছে এখানে।
গ্লোরিয়াস
গ্লোরিয়াস বিউটি পারলার দিচ্ছে কনে সাজের নানা প্যাকেজ। কনে সাজের সঙ্গে বিনা মূল্যে পার্টিসাজ বা গায়েহলুদের সাজ দেওয়া হচ্ছে। কনের ত্বক ও চুলের যত্নেরও আয়োজন আছে। ঢাকার ১৫-২/বি, র্যাংকিন স্ট্রিট, ওয়ারীতে তাদের ঠিকানা।

ওয়েডিং ডেকোর বাই নুসরাত
ওয়েডিং ডেকোর বাই নুসরাত

বিয়ের আয়োজন
গায়েহলুদের গয়না, মঞ্চসাজ, ডালা-কুলা, ভিডিও ধারণ, ছবি তোলা ও বিয়ের নানা আয়োজন করে দিচ্ছে ওয়েডিং ডেকোর বাই নুসরাত। ফেসবুক: facebook.com/ weddingdecorbynushrat
মেলা
টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে ৫ থেকে ১০ সেপ্টেম্বর চলবে পোশাক ও গয়নার মেলা। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে মেলা চলবে। স্টল বুকিং চলছে। ফেসবুক: www.facebook.com/tns.events
কেনাকাটায় ছাড়
ফরোয়ার্ড
পূজা উপলক্ষে ঢাকার এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে ফরোয়ার্ড ফ্যাশন দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাইকারি দামে জামদানি, টাঙ্গাইল ও অন্যান্য শাড়ি কিনতে পাবেন। আরও আছে জামদানি সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। ফেসবুক: www.facebook.com/ forwardfashionltd

ইউনিক্লো
ইউনিক্লো

অপশন
ঢাকার বনানী ১১ নম্বর সড়কে অপশন দিচ্ছে কেনাকাটায় ছাড়। ছেলে ও মেয়েদের প্যান্ট, শার্ট, টি-শার্ট ইত্যাদি পাবেন এখানে। 
প্রশিক্ষণ
আলোকচিত্র
আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ কোর্স। ১৯ সেপ্টেম্বর থেকে চলবে এটি।
ফোন: ০১৭১১৫২২১২৬।
গয়না তৈরি
নারীদের জন্য স্বল্প মেয়াদে পোশাক ও গয়না তৈরির প্রশিক্ষণ দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। এ ছাড়া অন্দরসাজ, ইকেবানা, কাচ সাজানো ইত্যাদি প্রশিক্ষণ চলছে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।

গ্লোরিয়াস
গ্লোরিয়াস

নতুন শাখা
লোটো
চট্টগ্রামের আন্দরকিল্লায় চালু হলো লোটোর নতুন শাখা। এখানে পাবেন নানা রকম জুতা, স্যান্ডেল ও টি-শার্ট। এ ছাড়া সিলেট শহরের কোর্ট পয়েন্টেও তাদের শাখা উদ্বোধন করা হয়েছে।
জিলস
রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায় চালু হলো জিলস শপ। এখানে পাবেন ছেলে ও মেয়েদের নানা রকম জুতা ও স্যান্ডেল। এখানে ১৫০০ টাকার কেনাকাটা করলেই বিনা মূল্যে একটি টি-শার্ট পাবেন।
নতুন পোশাক
নানা রকম জিনস ও কার্গো প্যান্ট এনেছে গ্রামীণ ইউনিক্লো। স্কিনি ফিট, ট্যাপারড কাট, রেগুলার ফিট, স্ট্রেচ ইত্যাদি নানা ধরনের জিনসের প্যান্ট পাওয়া যাচ্ছে। জিনস ও কার্গো প্যান্ট কেনায় ছাড় পাবেন। মিরপুর ১০ নম্বর, মোহাম্মদপুর কৃষি মার্কেট, ওয়ারি, বনানী, নিউ এলিফ্যান্ট রোড, যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্স ইত্যাদি স্থানে তাদের শাখা আছে।
রান্না শেখা
ডায়েট কাউন্সেলিং সেন্টারের আয়োজনে শুরু হচ্ছে রান্না প্রশিক্ষণ। কম ক্যালরি এবং কম কোলেস্টেরলযুক্ত নানা খাবার তৈরির প্রণালি শেখানো হবে এতে। ভর্তি চলছে।
ফোন: ০১৯১২০১৩৬৯৬।
বনসাই
বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে বনসাই প্রদর্শনী। ৫ থেকে ৮ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে চলবে এটি। 

মেনজ ক্লাব
মেনজ ক্লাব

খাবারের অয়োজন
কাবাব জোন
ঢাকার বনানী ১১ নম্বর সড়কে দুপুরে বুফে খাবারের আয়োজন করেছে কাবাব জোন। প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলবে। জনপ্রতি খরচ ভ্যাট ছাড়া ৪৯৯ টাকা।

কাবাব জোনে চলছে বুফে খাবার
কাবাব জোনে চলছে বুফে খাবার

সুপ্রীম
ঢাকার ১৫/২, তাজ ম্যানশন, শ্যামলীতে নতুন শাখা খুলল সুপ্রীম ডাইনার্স। বার্গার, স্যান্ডউইচ, ফ্রায়েড রাইস ইত্যাদি পাবেন এখানে।
ছেলেদের পোশাক
নানা রকম প্রিন্ট ও চেকের নকশায় ছেলেদের পোশাকের নতুন সংগ্রহ এনেছে মেনজ ক্লাব। আছে শার্ট, প্যান্ট, টি-শার্ট ও ফরমাল পোশাক। টুইল আর ডেনিমের প্যান্টও আছে।
ছবি আঁকা
শিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে চলছে ছয় থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকা কর্মশালা। ঢাকার ধানমন্ডি ও বনানীতে তিন মাস ক্লাস হবে। এ জন্য ভর্তি হতে হবে ৫ ও ১২ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।