নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙ
রঙ

উৎসবের পোশাক
রঙ
পুজায় উজ্জ্বল রঙের নতুন পোশাক এনেছে রঙ। সুতি, সিল্ক, অ্যান্ডি, মসলিন ইত্যাদি কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকে। ব্লকপ্রিন্ট, স্প্রে, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।
ইস্টওয়ে
ছেলে ও মেয়েদের জন্য নতুন পোশাক এনেছে ইস্টওয়ে। পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, সালোয়ার-কামিজ, টপ ইত্যাদি পাবেন এখানে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, নিউ এলিফ্যান্ট রোড ইত্যাদি স্থানে তাদের শাখা আছে।
ধানশালিক
নানা নকশার টি-শার্ট, পাঞ্জাবি ও ফতুয়া এনেছে ধানশালিক। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

শুরু হচ্ছে অর্কিড প্রদর্শনী
শুরু হচ্ছে অর্কিড প্রদর্শনী

বনসাই প্রদর্শনী
রাজশাহী বনসাই সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে বনসাই প্রদর্শনী। ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান ক্যাডেট ক্লাবে চলবে এটি। এরপর ১৯ থেকে ২১ সেপ্টেম্বর রাজশাহীতেও প্রদর্শনী হবে।
অর্কিড প্রদর্শনী
অর্কিড সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে অর্কিড প্রদর্শনী। ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এটি। ঠিকানা: সড়ক-৯৫, বাড়ি-সিইএন (সি) ২, গুলশান-২, ঢাকা।

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

শুভেচ্ছাদূত মুশফিকুর রহিম
ওয়েডিং ডায়েরির শুভেচ্ছাদূত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আগামী এক বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলেন তিনি। বিয়ের অনুষ্ঠান আয়োজন, ছবি তোলা, ভিডিও ধারণের যাবতীয় আয়োজন করে ওয়েডিং ডায়েরি।

ধানশালিক
ধানশালিক

নতুন শাখা
ঢাকার ৯, র্যাং কিন স্ট্রিট ওয়ারীতে যাত্রা শুরু করল ফড়িং। ৪ সেপ্টেম্বর এর উদ্বোধন করেন অভিনয়শিল্পী ফেরদৌস ও বাঁধন। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শিশুদের পোশাক ইত্যাদি।
নতুন সদস্য
ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) নতুন সদস্য সংগ্রহ চলছে। সারা দেশ থেকে যেকোনো দেশি ফ্যাশন হাউস এতে অংশ নিতে পারবে। অ্যাসোসিয়েশনের নিজস্ব ফরমে আবেদন করতে হবে। ফোন: ০১৭১৫০৫৪৮৭৬।