নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেদের পোশাক

মনসুন রেইন

ছেলেদের জন্য অফিসে পরার উপযোগী শার্ট ও প্যান্ট এনেছে মনসুন রেইন। ক্যাটস আই ও মনসুন রেইনের সবগুলো শাখায় পাওয়া যাচ্ছে এই পোশাকগুলো।

ভিসা

ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি এনেছে ভিসা। ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

বিন্দু

ঢাকার আজিজ সুপার মার্কেটে ঈদ ও পূজা উপলক্ষে ছেলেদের জন্য নতুন নকশার পোশাক এনেছে বিন্দু। আরামদায়ক কাপড়ের ব্যবহার হয়েছে পোশাকে।

কেনাকাটায় ছাড়

ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে ফরোয়ার্ড দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাইকারি মূল্যে জামদানি, সুতি, টাঙ্গাইল, তাঁত শাড়ি কিনতে পাবেন। জামদানি থ্রিপিস ও জামদানি পাঞ্জাবিও আছে।

প্রশিক্ষণ
রেডিয়েন্ট

রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে চলছে বনসাই তৈরি, ইকেবানা, ঘর সাজানো, কাচ সাজানো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।

গৃহসুখন

নারীদের জন্য সৌন্দর্যচর্চা, রান্না, পোশাক তৈরি, হস্তশিল্প ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গৃহসুখন। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।

সৌন্দর্যচর্চার আয়োজন

কিউবেলা দিচ্ছে সব রকম সৌন্দর্যচর্চায় ছাড়। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১০ শতাংশ ছাড় পাবেন এখানে। সম্প্রতি আয়ুর্বেদিক বডি ম্যাসেজও যুক্ত হয়েছে তাদের আয়োজনে।

মেলা

২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল নামে এক মেলা। ঢাকার গুলশান ১ নম্বরে এমানুয়েলস ব্যাংকোয়েট হলে ২৮ সেপ্টম্বর পর্যন্ত চলবে এটি। নানারকম পোশাক, গয়না, প্রসাধনি, ঘর সাজানোর পণ্য পাবেন এখানে।