নোটিশ বোর্ড

বিয়ের সাজ
নভেম্বর থেকে আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত ফারজানা শাকিলস মেকওভার স্যালন দিচ্ছে নানা রকম বিয়ের সাজের প্যাকেজ। বিয়ের পরে কনের সৌন্দর্যচর্চার আয়োজনও আছে। ঢাকার ধানমন্ডি, গুলশান ও উত্তরায় তাদের সবগুলো শাখাতেই এ সুযোগ থাকছে।

নতুন শাখা
রাজধানীর উত্তরায় ১৪ অক্টোবর থেকে যাত্রা শুরু করল রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিনের সৌন্দর্য সেবাকেন্দ্র মিউনিস ব্রাইডাল। ধানমন্ডির হেয়ারোবিক্স ব্রাইডালের পর এবার উত্তরায় যাত্রা শুরু হলো এর। যাত্রা সম্বন্ধে তানজিমা শারমিন বলেন, ‘ব্রাইডাল শুনে অনেকে মনে করছেন শুধু বউ সাজ। আসলে ব্যাপারটা তেমন না। নারীরা সাজের জন্য বিয়েকেই মনে করেন চূড়ান্ত পর্ব। তাই নামটায় ব্রাইডাল রাখা। আসলে এখানে বিয়ের সাজ ছাড়াও অন্যান্য সব সেবাই চালু থাকছে।’ উত্তরায় মিউনিস ব্রাইডালের ঠিকানা: প্লট ৩, সেক্টর ১১, গরিবে নেওয়াজ অ্যাভিনিউ, উত্তরা।

নতুন কফিশপ
পাঁচ হাজার বর্গফুটের জায়গায় বসতে পারবেন প্রায় ৫০ জন। তবে শুধু বসে থাকা নয়, সঙ্গে আছে হরেক রকম কফির স্বাদ নেওয়ার সুযোগ। বিনস অ্যান্ড অ্যারোমা কফিস নামের নতুন এই ক্যাফের উদ্বোধন করলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। গত ২২ অক্টোবর ঢাকার উত্তরায় ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির নিচতলায় চালু হলো এটি।
কফিশপ উদ্বোধন করতে এসে সাকিব বললেন, ‘কফির প্রতি আমার বেশ দুর্বলতা আছে। প্রায়ই রাতে কফি খেতে বের হই। আশা করছি বিনস অ্যান্ড অ্যারোমা কফি আমারই শুধু নয়, সবার কফির চাহিদা মেটাবে।’ জানালেন মাঝেমধ্যে স্ত্রী শিশিরকে নিয়েও হাজির হবেন বিনস অ্যান্ড অ্যারোমাতে।
কফিশপের চেয়ারম্যান তারিকুল ইসলাম বললেন, ‘বিনস অ্যান্ড অ্যারোমা সম্পূর্ণ দেশি একটি ব্র্যান্ড। আমাদের ইচ্ছে এটি দেশের বাইরে নিয়ে যাওয়া।’ নতুন এ কফিশপে নানা রকম ডেজার্টও পাওয়া যাবে। একই সঙ্গে রয়েছে বিনা মূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ। কফিশপটি খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত।
বিয়ের পোশাক
বর-কনের পোশাক, গয়না ও অন্যান্য অনুষঙ্গ এনেছে স্টাইলসেল। ঢাকার গুলশান ১ নম্বরে তাদের শাখা বিক্রয়কেন্দ্র আছে। নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক বানিয়েও নেওয়া যাবে।
নতুন পোশাক
ছেলে ও মেয়েদের জন্য ফরমাল পোশাক এনেছে ক্যাটস আই। আরামদায়ক কাপড়ে তৈরি হয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, মেয়েদের জাম্পস্যুট ইত্যাদি। পোশাকের প্যাটার্নে বৈচিত্র্য আনা হয়েছে।