নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডিং বাংলাদেশ
ওয়েডিং বাংলাদেশ

বিয়ের আয়োজন
ওয়েডিং বাংলাদেশ
বিয়ের ছবি তোলা ও ফটোবুক তৈরিতে ছাড় দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ডিসেম্বর মাস পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে। ওয়েবসাইট: www.weddingbangladesh.org

ওয়েডিং ডেকোর বাই নুসরাত
ওয়েডিং ডেকোর বাই নুসরাত

ওয়েডিং ডেকোর বাই নুসরাত
গায়েহলুদের গয়না, মঞ্চ, ডালা-কুলা ইত্যাদি সাজিয়ে দিতে পারে ওয়েডিং ডেকোর বাই নুসরাত। এ ছাড়া বিয়ের পালকি, ছবি তোলা, ভিডিও ধারণ ইত্যাদির ব্যবস্থাও করে দিতে পারে তারা। ফেসবুক পেজ: facebook.com/ weddingdecorbynushrat

বাটারফ্লাই
বিয়ের তিনটি অনুষ্ঠান আয়োজনের বুকিং দিয়ে বিনা মূল্যে মধুচন্দ্রিমার সুযোগ পেতে পারেন বাটারফ্লাই থেকে। বিয়ের মঞ্চ সাজ, ছবি ও ভিডিও ধারণ ইত্যাদির ব্যবস্থা করে দিতে পারে তারা। ফোন: ০১৯৭৭০৭৭৯০৩।

পারসোনা
পারসোনা

বিয়ের সাজ
পারসোনা
কনে সাজের নানা প্যাকেজ দিচ্ছে পারসোনা। কনের সঙ্গী একজনের জন্য বিনা মূল্যে সাজারও ব্যবস্থা আছে। এ ছাড়া এ মৌসুমে ত্বক ও চুলের যত্নের নানা প্যাকেজও আছে। তাদের সবগুলো শাখাতেই এ সুযোগ পাবেন।
হারমনি স্পা
কনের ত্বক ও চুলের যত্নে নানা সুবিধা দিচ্ছে হারমনি স্পা। এ ছাড়া তাদের সহযোগী প্রতিষ্ঠান ক্লিওপেট্রায় কনে সাজের নানা প্যাকেজ দেওয়া হচ্ছে। আগামী জানুয়ারি মাস পর্যন্ত এ সুযোগ থাকবে। ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে তাদের অবস্থান।
নতুন পোশাক
ছেলেদের জন্য নতুন নকশার পাঞ্জাবি এনেছে সুইসুতা। সুতি কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, ব্লকপ্রিন্ট ইত্যাদির ব্যবহারে নকশা করা হয়েছে। ঢাকার আজিজ সুপার মার্কেট, যাত্রাবাড়ীর জাহানারা কমপ্লেক্স এবং বরিশাল শহরের বাবুগঞ্জ, গুঠিয়া ব্রিজে তাদের বিক্রয়কেন্দ্র আছে।

বাটারফ্লাই
বাটারফ্লাই

নতুন পণ্য
আধুনিক নকশার পানির ট্যাংক নিয়ে এল সেরা। পানিতে ব্যাকটেরিয়া সংক্রমণ কমানো, ধুলাবালি ও কীটপতঙ্গ থেকে পানি নিরাপদ রাখা, মরিচারোধী প্রযুক্তির ব্যবহার ইত্যাদি এই ট্যাংকের বিশেষ বৈশিষ্ট্য।

.
.

নকশার মডেল হতে চান?
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় এসে আপনি নকশার মডেল হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। ৭ নভেম্বর ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা বসছে ‘উৎসব ১৬ আনা’ শিরোনামে। উৎসবে তারকা সমাবেশ, আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী, আলোচনা, বইমেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকছে ফিচার পাতাগুলো নিয়ে বর্ণিল আয়োজন। উৎসবে ‘সবমিশালী’ অংশের নকশা প্যাভিলিয়নে থাকবে মডেল হওয়ার এই বিশেষ সুযোগ। এ জন্য উৎসবের দিন নকশা প্যাভিলিয়নে এসে নকশার নমুনা প্রচ্ছদ পেছনে রেখে ছবি তুলতে হবে। সেই ছবি থেকেই সুযোগ মিলতে পারে পরবর্তী যেকোনো নকশায় মডেল হওয়ার। এর পাশাপাশি নকশা প্যাভিলিয়নে সুযোগ থাকবে বিনা মূল্যে মেহেদি পরা কিংবা নখ সাজানোর। মিলবে রূপবিশেষজ্ঞ, পুষ্টিবিদ কিংবা রন্ধনশিল্পীদের সরাসরি পরামর্শও। ৭ নভেম্বর এটি চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

লিনিয়াস ডেজার্ট ডায়েরি
লিনিয়াস ডেজার্ট ডায়েরি

অনলাইনে নানা ডেজার্ট
কেকের পাশাপাশি নানা ধরনের সুস্বাদু ডেজার্টের আয়োজন এনেছে লিনিয়াস ডেজার্ট ডায়েরি। এর স্বত্বাধিকারী লিনিয়া হামিদ জানালেন, স্ট্রবেরি, চকলেট, রেড ভেলভেটসহ বিভিন্ন স্বাদের কেক পাওয়া যাবে এখানে। পাশাপাশি থাকছে চকলেট ক্রিম পাই, আপেল ক্রাম্বল পাই, লেমন বারসহ মজাদার সব খাবারের আয়োজন। চাইলে আপনার পছন্দ অনুযায়ী কেক আর ডেজার্ট ফরমাশ দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে অনুষ্ঠানের দুই দিন আগে জানাতে হবে। এখানে খাবারের দামটা নির্ভর করবে স্বাদ আর ওজনের ওপর। ফোন: ০১৭১৮৫৬৭৭৪৯, ফেসবুক: www.fb.com/lineasdessertdiay