নোটিশ বোর্ড

কনের জন্য
হারমনি স্পা, ক্লিওপেট্রা বিউটি স্যালনের আয়োজনে আরটিভিতে চলছে কনেসাজের বিশেষ অনুষ্ঠান। মডেল বা অভিনেত্রীরা নন, এতে অংশ নেন সাধারণ লোকেরাই। এতে যে কেউ অংশ নিয়ে পেতে পারেন বিনা মূল্যে ছবি তোলা, সাজ ও গিফট ভাউচার। ফোন: ০১৭২১৬৭৬৭৫৭।

শীতে সৌন্দর্যচর্চা
শীতে ত্বক ও চুলের যত্নে নানা প্যাকেজ দিচ্ছে ফারজানা শাকিলস মেকওভার স্যালন। ফেশিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, ওয়্যাক্স, থ্রেডিং, চুলের যত্ন ইত্যাদি আছে এসব প্যাকেজে। সবগুলো শাখাতেই এসব প্যাকেজ পাওয়া যাবে।
মেদ কমাতে লেজার
মেদ কমাতে লেজার ট্রিট এনেছে জেরোনা পদ্ধতি। অস্ত্রোপচার ছাড়াই এ পদ্ধতিতে মেদ কমানো সম্ভব বলে জানায় তারা। এতে ছাড়ও দিচ্ছে তারা। ঢাকার উত্তরা মডেল টাউন এবং বনানী ১১ নম্বর সড়কে তাদের শাখা আছে।

বিয়ের ছবি
ওয়েডিং কালার প্লাস
বিয়ের ছবি তোলায় ছাড় দিচ্ছে ওয়েডিং কালার প্লাস। বিয়ের চারটি অনুষ্ঠানের একসঙ্গে বুকিং দিলে বিনা মূল্যে একটি অনুষ্ঠানের ছবি তোলা যাবে। ফেসবুক: www.facebook.com/weddingcolorplus
ওয়েডিং বাংলাদেশ
বিয়ের ছবি তোলা ও ফটোবুক তৈরিতে ছাড় দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ওয়েবসাইট: www.weddingbangladesh.org
বিয়ের আয়োজন
ওয়েস্টিন
বিয়ের আয়োজনের নানা সুবিধা দিচ্ছে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা। এখানকার গ্র্যান্ড বলরুমসহ অন্যান্য স্থানে আছে বিয়ের অনুষ্ঠান আয়োজনের সুবিধা। ৩০০ থেকে ২০০০ অতিথি আপ্যায়নের ব্যবস্থা আছে এখানে। এর পাশাপাশি আরও পাবেন হানিমুন স্যুট, স্পা, ম্যাসেজ ইত্যাদিতে ছাড়।
মেলা
টিঅ্যান্ডএস ইভেন্টসের আয়োজনে শুরু হচ্ছে বিয়ের আয়োজনের নানা কিছু নিয়ে মেলা। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ১৫ থেকে ১৭ নভেম্বর এটি চলবে। ‘এ টেল অব এ ওয়েডিং’ শিরোনামে মেলা চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।

নতুন শাখা
ঢাকার বনানীতে চালু হলো ফ্যাশন হাউস ওটুর নতুন শাখা। ৩১ অক্টোবর এর উদ্বোধনী দিনে এসেছিলেন মডেল নোবেল ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সড়ক ২৭, বাড়ি ২১, ব্লক-কে, বনানীতে তাদের ঠিকানা। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও পশ্চিমা পোশাক পাবেন এখানে।
নতুন খাবারের দোকান
ঢাকার খিলগাঁও, তালতলায় চালু হলো নতুন খাবারের দোকান আলফ্রেসকো। এর উদ্বোধনী দিনে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও অভিনেতা মাজনুন মিজান। এখানে পিজা, পাস্তা, শর্মা, নানা রকম ফলের রস ইত্যাদি পাওয়া যাবে। ফেসবুক: www.fb.com/Alfrescorooftop?fref=ts>
ঘর সাজানোর পণ্য
অনলাইন দোকান পিহান এনেছে ঘর সাজানোর নানা পণ্য। পর্দা, কুশন কভার, বিছানার চাদর ইত্যাদি পাওয়া যাবে। ফেসবুক: www.fb.com/pihanfebrics
কৈশোরের পোশাক
কিশোর-কিশোরীদের জন্য নানা নকশার পোশাক এনেছে জেন্টল পার্ক। মেয়েদের জন্য কুর্তা, কাফতান, টপ ইত্যাদি পাবেন। আর ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট ইত্যাদিও আছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং মলে তাদের শাখা আছে। এ ছাড়া খুলনা ও চট্টগ্রামেও তাদের শাখা আছে।
প্রশিক্ষণ
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে চলছে বনসাই, ইকেবানা, পোশাক তৈরি ইত্যাদি কোর্সে ভর্তি। সান্ধ্যকালীন কোর্সের ব্যবস্থাও আছে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।