নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন হোটেলে আয়োজন করা হয়েছে ইফতারের। বাড়িতে এনে খাবার সুযোগ থাকছে।

র‌্যাডিসন ব্লু

তিনটি ভিন্ন ধরনের টেকওয়ে মেনুর অফার দিচ্ছে র‌্যাডিসন ব্লু। দাম শুরু ১ হাজার ৪৫০ টাকা থেকে।

রেইনি রুফ

পবিত্র রমজান মাস উপলক্ষে রেইনি রুফ রেস্তোরাঁয় থাকছে বিভিন্ন রকম ইফতারি প্যাকেজের আয়োজন। করপোরেট আয়োজনের প্যাকেজগুলোতে খরচ পড়বে ৫৬৫ ও ৭৪৫ টাকা। ইকোনমি প্যাকেজ ৩০০ ও ৫৫০ টাকা। অনলাইনে অর্ডারের পাশাপাশি যে কেউ চাইলে রেস্টুরেন্ট থেকে এসব ইফতারি কিনে নিতে পারবেন।

ঢাকা রিজেন্সি

দম্পতিদের জন্য ঢাকা রিজেন্সি দিচ্ছে স্পেশাল স্টে প্যাকেজ। ৬ হাজার ৬৬৬ টাকার এ প্যাকেজের সঙ্গে থাকছে ১ হাজার ৫০০ টাকার সেট মেনু। এ ছাড়া অন্যান্য যেকোনো ধরনের খাবারের অর্ডারে থাকছে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা।