নোটিশবোর্ড
প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা
শুরু হয়েছে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৮তম আসর। আগ্রহীদের ২৫ আগস্টের মধ্যে রেসিপিসহ বানানো আচারের নমুনা পাঠাতে হবে। বাংলাদেশি যেকোনো নারী এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় বর্ষসেরা আচার বিজয়ী পাবেন ২ লাখ টাকা। এ ছাড়া টক, মিষ্টি, ঝাল ও অন্যান্য—এ চারটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। এ ছাড়া ৩৫ জন পাবেন শুভেচ্ছা পুরস্কার।
স্বাদ, বাহ্যিক বৈশিষ্ট্য, সংরক্ষণ, পুষ্টি, নতুনত্ব এবং আকর্ষণীয় প্যাকিং—এই ছয় ধরনের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে। একজন প্রতিযোগী একাধিক আচার পাঠাতে পারবেন। প্রতিটি আচারের ৩০০ গ্রামের দুটি নমুনা কাচের বয়ামে প্যাক করে পাঠাতে হবে। বয়ামের লেবেলের সঙ্গে লিখতে হবে প্রস্তুতকারীর নাম, ঠিকানা ও প্রস্তুতির তারিখ। আচার পাঠানোর ঠিকানা: প্রাণ-আরএফএল গ্রুপ, ইভেন্ট বিভাগ, ৬ষ্ঠ তলা, হোসেন সুপার মার্কেট, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর ও বরিশাল প্রাণ সেলস অফিসে আচারের নমুনা পাঠানো যাবে।
নতুন পোশাক
সোলস্টার
রাজধানীর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের সোল স্টার নিয়ে এসেছে নতুন নকশার শার্ট। এ ছাড়া পোলো শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, জিনস প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, বেল্ট, হাতঘড়ি ও নানা নকশার চশমা পাওয়া যাচ্ছে এখানে।

আর্ট
বাদল দিনে পরার জন্য নতুন নকশার পোশাক এনেছে ফ্যাশন হাউস আর্ট। তাদের শার্ট, কামিজ, টপ ও পাঞ্জাবির নকশায় ফুটে উঠেছে বর্ষা। সুতি কাপড়ে তৈরি এসব পোশাকে ব্যবহার করা হয়েছে বর্ষার রং।
রান্না প্রতিযোগিতা
ঈদুল আজহা উপলক্ষে রান্নার সংগঠন কুকিং অ্যাসোসিয়েশন আয়োজন করেছে রান্নার প্রতিযোগিতা। ১৯ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৫০০ টাকা ফি দিয়ে ১৫ আগস্টের মধ্যে নাম নিবন্ধন করা যাবে। ফোন: ০১৭৬৪৩২৯২৯৬
খাবার উৎসব
লা মেরিডিয়ান ঢাকায় আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে মালয়েশীয় খাবার উৎসব। ফ্লেভার অব মালয়েশিয়া স্লোগান নিয়ে সিটি ব্যাংক এবং বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সহযোগিতায় মালয়েশিয়ার খাবার নিয়ে এই আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই উত্সবে শেফ হিসেবে থাকবেন মালয়েশিয়ার শেফ হাফিজাল বিন ইসতিয়াক। রাতের খাবারে নিয়মিত বুফের (সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত) পাশাপাশি মালয়েশিয়ার খাবার নসি ড্যাঙ্গা, স্যাটে, হক্কিনমি, নাসিকান্দর ইত্যাদি পাওয়া যাবে।
খাবার আয়োজন
গুলশানের লেকশোর হোটেলে বুফে থিম নাইট নামে বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে ১ হাজার ১৯৫ টাকায় কাচ্চি বিরিয়ানির সঙ্গে থাকছে বিয়েবাড়ির রকমারি খাবারের আয়োজন। শুক্রবারে ১ হাজার ৪৯৫ টাকায় বুফেতে থাকছে বাংলাদেশি নানা স্বাদের খাবার। শনিবারে ইতালিয়ান ও সামুদ্রিক খাবার পাওয়া যাবে রাতের খাবারে। দাম পড়বে ১ হাজার ৭৯৫ টাকা। এখানে সকালের নাশতা খাওয়া যাবে ৭৯৫ টাকায়।

পোশাকে রবীন্দ্রনাথ
২২ শ্রাবণ (৬ আগস্ট) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। ফ্যাশন হাউস সাদাকালো এই দিন উপলক্ষে তৈরি করেছে রবীন্দ্রনাথের হাতের লেখা নিয়ে নান্দনিক নকশার পোশাক। যার মধ্যে আছে শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট ও উত্তরীয়। সাদাকালোর সব শাখা ছাড়াও এই পোশাক পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে।
ঠিকানা: www.sadakalo.net