নোটিশবোর্ড
তাজা সবজি ও ফলনিরাপদ ও তাজা শাকসবজি, ফল, দুধ এবং অন্যান্য কৃষিপণ্য নিয়ে চালু হলো নতুন দোকান ‘ফসল’। ঢাকার বনানীতে ১০ নম্বর সড়কের ব্লক ডিতে তাদের বিক্রয়কেন্দ্রের উদ্বোধন হয় গত ২৭ অক্টোবর। এদিন এসেছিলেন মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান। ফসলের উদ্যোক্তা শারমিন হোসাইন জানান, পরিবারের সদস্যদের বিষমুক্ত খাবার দেওয়ার চিন্তা থেকেই তিনি শুরু করেন বাড়ির পাশের জমিতে সবজি চাষ। পরে মাইডাস থেকে ঋণ নিয়ে শুরু করেন এই সবজি ও ফলের বিপণন।বনসাই প্রদর্শনীরেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হয়ে গেল বনসাই প্রদর্শনী। চীনা বট, পাকুড়, অশ্বত্থ, নাগেশ্বর, রাধাচূড়া, কামিনীসহ হরেক রকম গাছের বনসাই ছিল এতে। ঢাকা আর্ট সেন্টারে হয়ে যাওয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম রিজওয়ান খান। এবারের প্রদর্শনীটি রেডিয়েন্ট বনসাই সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নাজমুল হকের নামে উৎসর্গ করা হয়।শরীরচর্চায় ছাড়ঢাকার শান্তিনগরে মৌবন সুপার মার্কেটে ওয়ার্ল্ড জিম দিচ্ছে শরীরচর্চায় ছাড়। এখানে ছেলে ও মেয়েদের জন্য বিভিন্ন মেয়াদে সদস্য হয়ে শরীরচর্চা করার ব্যবস্থা আছে। ফোন: ০১৭১৪০০৩০০৩।খাবারের দোকানঢাকার শ্যামলীতে চালু হলো নতুন খাবারের দোকান ‘রেড রেস’। গত ২৮ অক্টোবর এর উদ্বোধন করেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, তাহসীনা শাহীন, শাহীন আহমেদ, কথাবন্ধু নীরবসহ অনেকে। এখানে নানা রকম ফাস্টফুডের পাশাপাশি কুপারসের কেক ও মুভেনপিকের আইসক্রিমও পাওয়া যাবে। নতুন পোশাকঢাকার বনানীতে সড়ক-৬-এ মুমু মারিয়া এনেছে মেয়েদের নতুন নকশার পোশাক। সুতি, সিল্ক কোটা, শিফন, মসলিন, জর্জেট, অ্যান্ডি ইত্যাদি কাপড় ব্যবহার হয়েছে পোশাকে। পোশাকের দোকানঢাকার গুলশান-১-এর নিকেতন ১ নম্বর গেটের কাছে চালু হলো নতুন পোশাকের দোকান ‘মনারিয’। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা ইত্যাদি পোশাক। সৌন্দর্যচর্চায় ছাড়মেনস কেয়ার স্যালন দিচ্ছে ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড়। ঢাকার লালমাটিয়ার ১/১, ব্লক-সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডির কেয়ারি প্লাজায় তাদের শাখায় ফেসিয়াল, চুল কাটা ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।মৌলভীবাজারে আড়ংমৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের (পুরাতন সেন্ট্রাল রোড) শাহ মোস্তফা গার্ডেন সিটিতে চালু হলো ফ্যাশন হাউস আড়ংয়ের নতুন শাখা। গত ২৯ অক্টোবর এর উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রসচিব ও ব্র্যাকের গভর্নিং বডির সদস্য ফারুক এ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়ংয়ের পরিচালক তামারা আবেদ এবং ব্র্যাক ও আড়ংয়ের কর্মকর্তারা। এখানে আছে নারী, পুরুষ ও শিশুদের নানা পোশাক, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি।