নোনতা রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঁাকা: সাদমান মুন্তাসির
অঁাকা: সাদমান মুন্তাসির

হালকা গরম পানিতে লবণ গুলে গার্গল করবেন। তাহলে কাশি সারবে।
লবণ? খক্ খক্...ইয়ে... আসলে তেমন অসুবিধা হচ্ছে না। আর কাশলে শরীর ভাইব্রেট করে, ব্যায়ামও হয়ে যায় এই সুযোগে।
অ্যাঁ, কী বললি, বুয়া তরকারিতে লবণ বেশি দিছে? বাকি মাস চলবে কীভাবে?
ডোন্ট প্যানিক, ব্রো! ঝোল আলাদা কইরা ফ্রিজে রাখছি। বিকল্প হিসেবে ওইটা দুই চামচ কইরা তরকারিতে দিলেই মাস চলবে।
ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাচ্ছেন বললেন, কিন্তু সবার হাতে ড্রাম, বালতি—এসব কেন?
আরে ভাই, সমুদ্র দেখার আর কী আছে? যাচ্ছি ফ্রি ফ্রি লবণাক্ত পানি আনতে। রান্নায় ব্যাপক সাশ্রয় হবে।
মনু ভাই, এইটা কেমন বিবেচনা? পিকনিক করলাম সবাই মিইলা, আর মাছের মাথা, মুরগির রান—সব পাইল আবুল!
ফাও প্যাঁচাল পারবি না! আবুল ফুল এক কেজি ব্র্যান্ডের লবণ ডোনেট করছে। এই রকম বুকের পাটা আছে তোদের?

অঁাকা: সাদমান মুন্তাসির
অঁাকা: সাদমান মুন্তাসির

মগের মুল্লুক পাইছেন? মূল্যতালিকায় যা লিখছেন, বিল তার বেশি এল কীভাবে?
ভাই, এটা শের শাহের মুল্লুকও না। এতগুলা এক্সট্রা লবণ যে চেয়ে নিলেন, সেটা মনে আছে?
বাচালটা আজ আবার কোন টপিক নিয়ে আঁতলামি করছে?
শুনেই দেখ।
লবণ কোনো ফেলনা জিনিস নয়। কেন ফেলনা নয় সেটা জানতে হলে বুঝতে হবে লবণের কেমিক্যাল স্ট্রাকচার...
ম্যাক্রো ও মাইক্রো ফিন্যান্স...
বক বক বক।