নোনা মাছের দুঃসময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যটা মোটেও সুখকর কিছু নয়। সমুদ্রতীরে ছড়িয়ে আছে রাশি রাশি জেলিফিশের শব। যতদূর চোখ যায়, শুধু মৃত জেলিফিশের সারি। দূরে অবাক হয়ে সেসব মৃত জেলিফিশ দেখছে কৌতূহলী শিশুপর্যটকেরা। জেলিফিশের এই দশা দেখে বিস্ময় কুয়াকাটার সাগরপাড়ের প্রবীণ জেলেদের কণ্ঠেও—‘পঁচিশ বছর ধইর্যা এই সাগরপাড়ে বেন্দিজাল বাই।...কিন্তু কোনো সময় বেন্দিজালে নোনা মাছ বাজে না।’ (প্রথম আলো: ১৬ জানুয়ারি, ২০১০)জেলিফিশ মাছ নয়। সত্যিকার মত্স্য সম্প্রদায় থেকে ‘জেলিফিশ’কে আলাদা করতেই নাকি মার্কিনিরা এখন আর ‘জেলিফিশ’ বলে না। বলে ‘জেলিস’, অথবা ‘সি জেলিস’। স্থানীয়ভাবে নোনা মাছ নামে পরিচিত জেলিসের এই দুর্দশার কারণ কী?শঙ্কিত গবেষকদের আশঙ্কা, এর পেছনে থাকতে পারে সাগরের পানিতে দূষণ। কোনো সন্দেহ নেই, যুগ যুগ ধরে আমাদেরই অসচেতনতার কারণে সমুদ্র যেন হয়ে উঠেছে বর্জ্যের ভাগাড়। সাগরের পানি কী পরিমাণ দূষিত হলে নোনা মাছদের এমন দশা হয়? নোনা মাছের এই গণমৃত্যুর কারণ অনুসন্ধান সত্যিই জরুরি। সমুদ্র আমাদের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। সেটাকে আস্ত এক ভাগাড় বানিয়ে ফেলা ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার!—ই. হো. চৌ.