নোবিপ্রবিতে ভর্তি আবেদনের শেষ দিন আজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। আজ ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এরপর থেকে খুদেবার্তায় অথবা সরাসরি কোনো ভর্তি ফরম গ্রহণ করা হবে না। রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা এসব তথ্য জানান। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর এবং ফলাফল ৩১ ডিসেম্বর জানানো হবে। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে আরও তিনটি বিভাগ খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ নিয়ে এখন বিভাগের সংখ্যা দাঁড়াল ১০টি এবং সর্বমোট আসনসংখ্যা হলো ৫৯০। এবার তিনটি গ্রুপের অধীনে ১০টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ্রুপভিত্তিক প্রতিটি পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি নৈর্ব্যক্তিক টাইপ প্রশ্নের জন্য এক ঘণ্টা সময় থাকবে। ২০০৮ সালের পূর্বে এসএসসি বা সমমান বা জিসিই ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং www.bdcampusnews.com-এ পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে নোবিপ্রবি বন্ধুসভার হেলপ লাইনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে: ০১৭১৬৪৮২৪৬০, ০১৯১২৪৯৩১০৫, ০১৭২৩২৮৪৪০১, ০১৯২৮৬০৩৯৮০।