নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মডেলিং-জগতের খ্যাতিমান পুরুষ। সেরা মডেলের মেরিল-প্রথম আলো পুরস্কার তাঁর হাতে উঠেছে ছয়বার। সময়পেলেনেমেছেন অভিনয়েও। সম্প্রতি ‘পর্দার পেছনে’ অনুষ্ঠান দিয়ে নাম লেখালেন উপস্থাপকদের খাতাতেও। এবারের সময়ের তারকা—ফ্যাশন শোর মঞ্চে প্রথম হন্টন—: হোটেল সোনারগাঁওয়ে ১৯৯১ সালে।প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল—: ক্যামেরার সামনে দাঁড়ালে যে অস্বস্তিটুকু লাগার কথা, সত্যি কথা বলতে কি, সেদিন সে রকম কিছুই হয়নি। খুব স্বচ্ছন্দে, আনন্দ নিয়ে কাজটা শেষ করেছিলাম সেদিন।আমার প্রথম ইশকুল—: চট্টগ্রামের সেন্ট মেরিস স্কুল।মডেলিং ও অভিনয়ের পাশাপাশি যে কাজটিতে পারদর্শী— : খেলাধুলা।যে স্মৃতি নাড়া দিয়ে যায়—: প্রথম বাবা হওয়ার স্মৃতি। এ ছাড়া মায়ের ওপেনহার্ট সার্জারি হওয়ার সময়ের কঠিন দিনগুলোর কথাও মাঝেমধ্যে মনে পড়ে।আয়নায় নিজেকে দেখে ভাবি—: এমনিতে আয়না দেখার তো সময় হয় না। শুটিংয়ের সময় নিজেকে আয়নায় দেখে ভাবি—চরিত্রের সঙ্গে নিজের চেহারাটা মিলছে তো?বাংলাদেশ ক্রিকেট দলে ডাক পড়লে—: আনন্দের সঙ্গে ক্রিকেট খেলতে চলে যাব। আই লাভ ক্রিকেট, আই প্লে ক্রিকেট।আমার প্রিয় মডেল—: প্রিয় মডেল অবশ্যই মৌ। নতুনদের মধ্যে ইমন, নীরব, মোনালিসা, মীম, শখসহ আরও অনেকেই আছে; যাদের কাজ ভালো লাগে।গুনগুনিয়ে গাই যে গান—: একদিন ঘুমভাঙা শহরে...।ছেলেমেয়েদের নিয়ে বেড়ানোর প্রিয় জায়গা—: ওরা অনেক দেশ ঘুরেছে। এর মধ্যে ওদের পছন্দের তালিকায় এক নম্বরে আছে হংকং ডিজনিল্যান্ড। তাই বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আমার তালিকারও শীর্ষে ওই জায়গাটাই। তবে আমাকে যদি বলা হয়, ইতালি আমার সবচেয়ে প্রিয়।যে তিনটি জিনিস ছাড়া ঘর থেকে বের হই না—: মোবাইল, ওয়ালেট, ঘড়ি।ভালো মডেল হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরি—: মডেলিং এক ধরনের অভিনয়ও। প্রথমেই থাকতে হবে সুন্দর বডি ল্যাঙ্গয়েজ, অভিব্যক্তি এবং সঙ্গে প্রয়োজনীয় শারীরিক গঠন।সাক্ষাৎকার সিদ্ধার্থ মজুমদার