নোবেল: কাজ আর স্বপ্ন মিলে যায় যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল ফাউন্ডেশনের একটা প্রচলিত প্রথা, যাঁরা নোবেল পান তাঁদের তাত্ক্ষণিক একটা সংক্ষিপ্ত সাক্ষাত্কার নেওয়া হয়। ২০০৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীরা হলেন চার্লস কে কাও, উইলার্ড বয়েল ও জর্জ স্মিথ। রসায়নে ভেঙ্কটরমণ রামকৃষ্ণান, অ্যাডা ইয়োনাথ ও থমাস স্টিজ এবং চিকিৎসাবিজ্ঞানে এলিজাবেথ ব্লাকবার্ন, ক্যারল গ্রেইডার ও জ্যাক সস্টক। নোবেল পাওয়ার পর নোবেল ফাউন্ডেশনকে দেওয়া কয়েকজনের সাক্ষাত্কারের চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো—উইলার্ড বয়েলপদার্থবিজ্ঞানে নোবেল ২০০৯‘বেল ল্যাব থেকে বহুবার বহু বিজ্ঞানী নোবেল পেয়েছেন। সেখানে কাজ করার সময় আমার চারপাশে থাকেন অনেক নোবেলজয়ী। কিন্তু ‘নোবেল পাব’ এমনটি ভাবিনি। নিজ গবেষণা ও কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। শেষ রাতে (৭ অক্টোবর, ২০০৯) স্ত্রী বেটির সঙ্গে আলাপ করছিলাম। ওকে বললাম, ‘আজকে তো পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষণা হবে। কেউ জানে না কে পাবে? তুমি জান?’ জবাবে ও বলল, ‘দেখো, নোবেলটা তুমি পাবে না, কারণ নোবেল পেলে সাত দিন আগেই তোমাকে ওরা জানাত।’ আমি বললাম, ঠিক আছে আজ না হয় পরে ঘুমাব। জেগে থাকি, দেখি কে পায়। ভোর পাঁচটায় একটা ফোন এল। বেটি গিয়ে ফোন ধরল। এবং ও এসে আমাকে বলল, ‘স্টকহোম ডাকছে!’ আমি ভাবলাম, কেউ বোধ হয় রসিকতা করছে। কিন্তু ফোন ধরতেই বুঝলাম, আমিই সে ব্যক্তি যে এবার নোবেল পাচ্ছে! কিন্তু পেছনের দিকে তাকালে গা শিউরে ওঠে! কী কষ্ট ছিল আমাদের পরিবারে। জানেন তো, আমি প্রাইমারিতে পড়তে পারিনি। বাড়িতে মায়ের কাছে বর্ণলিপি আর প্রাথমিক জ্ঞান নিয়েছি। তারপর সরাসরি হাইস্কুলে ভর্তি হয়েছিলাম।জর্জ স্মিথপদার্থবিজ্ঞানে নোবেল ২০০৯আমি! আমি নোবেল পাচ্ছি? উইলার্ড বিল বয়েল? ও আচ্ছা, দুজনেই পাচ্ছি? না, ঘুমিয়ে ছিলাম। বেশ কয়েকবার ফোনের শব্দে ঘুম ভাঙল। আমার তো এখনো আশ্চর্য লাগছে। কারণ, নোবেল পাওয়ার স্বপ্ন তো দেখিনি। তবে বেল ল্যাবে আমি ও বয়েল নিরলস পরিশ্রম করি প্রায় ৫০ বছর ধরে। নোবেলটাকে সেই পরিশ্রমের প্রেরণা হিসেবে দেখছি। আমাদের স্বপ্ন ছিল এমন কিছু আবিষ্কার করা, যা কখনো আগে ছিল না। আমরা তো পেরেছি। তবে এমন স্বপ্ন দেখার জন্য চিন্তা করার স্বাধীনতা থাকতে হয়। আমাদের সেই স্বাধীনতা বেল ল্যাবে ছিল। চিন্তার করার সাহস ও শক্তি দুটোই ছিল আমাদের। ভেঙ্কটরমণ রামকৃষ্ণানরসায়নে নোবেল ২০০৯তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানী হিসেবে পিএইচডি নিই। কিন্তু পরে পদার্থবিজ্ঞান থেকে জীববিজ্ঞানে চলে যাই। স্বপ্ন ছিল, রাইবোজোম নিয়ে ভালো গবেষণা করব, যা মানুষের কল্যাণ বয়ে আনবে। দীর্ঘদিনের সে স্বপ্ন সফল হয়েছে। নোবেল পাওয়াটা একধরনের যোগ্যতার পুরস্কার ছাড়া কিছুই নয়। মূল কথাটা হলো, কাজ করে স্বপ্নের বাস্তবায়ন করতে পেরেছি। এ জন্যই আমি বেশি উচ্ছ্বসিত। নোবেল পেয়েছি বলে ‘কাজ শেষ’ ভাবছি না। অনেক পথ পড়ে আছে। সেগুলো নিয়েই ভাবছি। বাবাকে জানাতে পারিনি যে নোবেল পেয়েছি। কারণ, তিনি এখন (৭ অক্টোবর ২০০৯, ভোর তিনটা) ঘুমাচ্ছেন। আমার স্ত্রী সম্ভবত বাইরে হাঁটতে গেছে। ও আবার এমন সময় ফোন ব্যবহার করে না, যাতে প্রাতর্ভ্রমণটা ভালো হয়। অ্যাডা ইয়োনাথরসায়নে নোবেল ২০০৯অবশ্যই। নোবেল পাওয়া গর্বের বিষয়। কাজের বড় সম্মান। কিন্তু শুধু সম্মানের কথা চিন্তা করলে ‘কাজ’ বলতে কিছুই হয় না। একবার আমি বাইসাইকেল দুর্ঘটনায় পড়ি। ফলে আহত অবস্থায় বেশ কিছুদিন বাড়িতে শুয়ে থাকতাম। তখনই আমার জীবনের মূল স্বপ্নটা জন্ম নেয়। শুয়ে শুয়ে পত্রিকা পড়তাম। পত্রিকায় ভল্লুকদের কথা পড়লাম। উত্তর মেরুর ভল্লুকরা গোটা শীতকাল ঘুমিয়ে কাটায়।তখনই মনে হয়েছিল, এদের রাইবোজোম নিয়ে কাজ করব। আমি তা করেছি এবং সফল হয়েছি। এটা ঠিক, কাজটা অনেক কঠিন ছিল। অনেকে বলত, কী একটা অর্থহীন প্রজেক্ট হাতে নিলি? আমি বলতাম, অর্থহীন বটে! কিন্তু উত্তর মেরুর ওই ভল্লুকরাই আমার স্বপ্নের প্রেরণা জোগাত। আমি কারও কথায় বিশেষ কর্ণপাত করিনি। আমার বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হিমশিম খান মা। আমার স্কুলের খরচ চালাতে পারতেন না তিনি। মনে পড়ে, আমি গণিতে প্রাইভেট পড়াতাম। না, আজ জীবনটা বদলে গেছে। কারণ, স্বপ্নের জন্য যা যা করা দরকার, সবটাই করেছি আমি।ক্যারল গ্রেইডারচিকিৎসাবিজ্ঞানে নোবেল ২০০৯আমার স্বপ্ন ছিল অজানাকে জানা এবং স্বপ্ন মানেই তো অজানায় ডুবে যাওয়া। অজানাকে আবিষ্কার করতে দরকার কাজ করা। আমি কিছুটা কাজ করেছি বলেই হয়তো এই স্বীকৃতি। অবশ্যই কাজ আর স্বপ্ন সমান সমান। কোনো কাজে অনীহা থাকা ঠিক নয়। ফোন বাজার সময় আমি নিজের পোশাক পরিষ্কার করছিলাম।ভাষান্তর: জাহাঙ্গীর আলম