প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ও বারগাঁও ইউনিয়নের বন্যাদুর্গত প্রায় আড়াই হাজার পরিবারের মধ্যে সম্প্রতি মেরিডিয়ান গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এই দুই ইউনিয়নের তিনটি কেন্দ্র থেকে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তফা কামাল পাশা, চেয়ারম্যান কোহিনূর কামাল, লায়ন গভর্নর মোস্তাক হোসেন, কেবিনেট সেক্রেটারি জাফরউল্লাহ চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি নুরুল ইসলাম, হারুন ইউছুফ, সেন্ট্রাল লায়ন ক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক নাজমুল কবীর, ইনার হুইল ক্লাব অব চট্টগ্রামের সাধারণ সম্পাদক শুভ্রা বিশ্বাস, অম্বরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন, বারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ। বিজ্ঞপ্তি।