নোর্টিশ বোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নতুন টি-শার্ট
গরমে লোটো এনেছে নানা রকম টি-শার্ট। উজ্জ্বল রঙে সুতি কাপড়ে তৈরি হয়েছে এগুলো। আরও আছে পোলো শার্ট, স্যান্ডেল, প্যান্ট ইত্যাদি।

ঢংয়ের গয়না
ঢংয়ের গয়না

সামুদ্রিক খাবার
লবস্টার, রূপচাঁদা বা রেড স্ন্যাপার—কী মাছ চাই। পাবেন এর সবই। গ্রিল, ভুনা বা ভাজা—নানাভাবে খেতে পরেন। এসব পদ খাওয়ার জন্য সমুদ্রের পাশে যেতে হবে না। ঢাকার লালমাটিয়া মহিলা কলেজের সামনে কুটুমবাড়িতে পাওয়া যাচ্ছে সামুদ্রিক নানা খাবার। এর সঙ্গে বাংলা, চীনা, ভারতীয় নানা স্বাদের খাবারও আছে। কফি, ফলের রস ইত্যাদি পানীয়ও পাবেন।

বিক্রি করতে পারেন অব্যবহূত কাপড় 
আলমারিতে রয়ে গেছে অনেক বাড়তি পেশাক। হয়তো দু-একবার ব্যবহার করা হয়েছে। কাউকে দিতেও পারছেন না কিংবা হাল ফ্যাশনের সঙ্গে মানাচ্ছে না। এ রকম কাপড়গুলো খুব সহজেই বেচে দিতে পারেন অনলাইন দোকান ‘পুনঃ’-এর মাধ্যমে।
তারা মূলত নতুন-পুরাতন দুই ধরনের কাপড়ই বিক্রি করে। গত বছরের ২২ মার্চ এটি যাত্রা শুরু করে। এক বছর পূর্তি উপলক্ষে ২৯ মার্চ ঢাকায় একটি মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেখানে প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ১০ জন তরুণ নারী উদ্যোক্তাকে প্রতিষ্ঠানটির ক্যাটালগ ও কাপড় সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া হয়, যাঁরা অনলাইন ও পুনঃর নিজস্ব স্টল ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে নানা উপায়ে পণ্যগুলো বিক্রির কাজ করবেন।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান সৈয়দা গুলরা বলেন, ‘আমরা পুনঃর কার্যক্রম বাড়াতে চাই এবং তরুণ নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে সামাজিক ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি।’
এখানে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, বাচ্চাদের কাপড়, মেয়েদের ব্যাগ, জুতা, সুগন্ধি, গয়না, ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, টাই ও ঘড়ি।
ওয়েবসাইট: www.punoh.com

.
.

সুন্দবনের মধু
ঢাকায় বসেই পেতে পারেন সুন্দবনের মধু। সাতক্ষীরা এলাকা থেকে মৌয়ালদের কাছ থেকে মধু সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সুন্দরবন’স হানি নামে একটি প্রতিষ্ঠান। খলিসা, গরান, বাইন, কেওড়াসহ নানা ধরনের মধু পাবেন তাদের কাছে। এ ছাড়া লিচু, সরিষা, ধনিয়া মধুও পাবেন। তাদের ফেসবুক পেজে মধুর ফরমায়েশ দিতে পারেন। ফেসবুক পেজ: www.fb.com/Sundarbanshoney|

ওমেনস ওয়ার্ল্ড
ওমেনস ওয়ার্ল্ড

বিয়ের ছবি নিয়ে প্রদর্শনী
রেড বিউটি স্যালনের আয়োজনে ঢাকার ধানমন্ডির গ্যালারি চিত্রকে ৩ এপ্রিল থেকে শুরু হবে বিয়ের ছবি নিয়ে প্রদর্শনী ‘ভিএলসিসি প্রেজেন্টস দ্য বিউটিফুল ব্রাইড’। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার শাহরুখ আমিনের তত্ত্বাবধানে এবং রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিনের সাজে এই ছবিগুলো তোলা হয়েছে। নানা রকম বিয়ের সাজের ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী প্রীত রেজা, আফজাল নাজিম, সৈয়দ ওয়াসিম, কৌশিক ইকবাল ও আবির হোসেন। বিয়ের পোশাকগুলোর নকশা করেছেন গৌতম সাহা, রাকিব খান, সাইয়েদুন নাহার, সৌমিন আফরিন ও অ্যাডলফ খান। মডেল হয়েছেন সংগীতশিল্পী কনা, চিত্রনায়িকা নিপুণ, উপস্থাপক শারমিন লাকী এবং মুনমুন, মডেল ও অভিনেত্রী মেহজাবিন প্রমুখ। ৬ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনী। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

নতুন গয়না
অনলাইন দোকান ঢং এনেছে নানা নকশার গয়না। রুপার ওপর সোনার প্রলেপ দেওয়া নানা রকম গয়না পাবেন তাদের কাছে। নূপুর, কানের দুল, নেকলেস, আংটি ইত্যাদি পাবেন। ফেসবুক পেজ: www.fb.com/Dhong.31

মেলা
১ থেকে ১০ এপ্রিল ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে বৈশাখী মেলা। টি অ্যান্ড ইভেন্টসের আয়োজনে এতে থাকবে নানা রকম পোশাক, প্রসাধনী ও গয়না।

নতুন দোকান
অন্দরসাজের প্রতিষ্ঠান অ্যাসথেটিকস এবার চালু করেছে ঘর সাজানোর নানা পণ্য নিয়ে নতুন দোকান। সাভারের নিউমার্কেটে অ্যাসথেটিকস নামে চালু হয়েছে এটি।

সৌন্দর্যচর্চার আয়োজন
ওমেনস ওয়ার্ল্ড
বাংলা ১৪১২ সালে ১৪১২ টাকার বৈশাখী সাজের প্যাকেজ দিচ্ছে ওমেনস ওয়ার্ল্ড। সাজ, চুল বাঁধা, শাড়ি পরা—সবই আছে এর মধ্যে। পয়লা বৈশাখের দিন সকাল আটটা থেকে তাদের সবগুলো শাখায় এ সুযোগ পাবেন।

মেনস কেয়ার
বৈশাখা মাসজুড়ে ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড় দেবে মেনস কেয়ার। ঢাকার লালমাটিয়া ১/১, ব্লক সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বরের কেয়ারি প্লাজায় তাদের শাখা আছে। ছেলেদের তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করা, চুল রিবন্ডিং, নানা রকম ফেসিয়াল, চুল কাটার ব্যবস্থা আছে এখানে।