নোর্টিশ বোড

বিয়ের ছবি
কালার প্লাস
একসঙ্গে চারটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে ওয়েডিং কালার প্লাসে পাবেন বিশেষ সুযোগ। একটি অনুষ্ঠানের ছবি তোলা যাবে বিনা মূল্যে। ফেসবুক: www.fb.com/weddingcolorplus
বাটারফ্লাই
বাটারফ্লাই দিচ্ছে বিয়ের ছবি তোলার বিশেষ সুযোগ। ফুটবল বিশ্বকাপ চলাকালে বিয়ের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দিলেই বিয়ের ছবি পাবেন বিনা মূল্যে। ফেসবুক: www.fb.com/butterflybangladesh
শিশুদের পোশাক
নতুন নকশায় শিশুদের পোশাক এনেছে মায়াসীর কিডস৷ ১ থেকে ১৫ বছর বয়সী শিশুদের পোশাক এনেছে তারা। ঢাকার উত্তরা, গুলশান ও ধানমন্ডিতে তাদের শাখা আছে।
নতুন শাখা
স্মার্টেক্স
বরিশালে শাখা খুলল পোশাকের দোকান স্মার্টেক্স। এখানে পাওয়া যাবে মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া, ছেলেদের শার্ট, প্যান্ট ও শিশুদের পোশাক৷ কেনাকাটাতেও ছাড় দিচ্ছে তারা৷বেঙ্গল মিট
ঢাকার ধানমন্ডিতে ৪/এ সড়কে সাত মসজিদ রোডে চালু হলো বেঙ্গল মিটের নতুন শাখা৷ নানা রকম মাংস কাঁচা, ম্যারিনেটেড ও খাওয়ার উপযোগী অবস্থায় পাবেন এখানে৷


কম ক্যালরির রান্না
ডায়েট কাউন্সেলিং সেন্টারে শুরু হচ্ছে কম ক্যালরি এবং কম কোলেস্টেরলভিত্তিক রান্নার কোর্স। প্রশিক্ষণ শুরু হবে ২১ জুন থেকে। যোগাযোগ: ০১৯১২০১৩৬৯৬।
প্রদর্শনী
প্রকৌশলী রাশিদ খান ও তাঁর ছেলে ফারাজ রাশিদ খানের অাঁকা ছবি নিয়ে ‘মি অ্যান্ড মাই সন, ইনএক্সপ্রেসেবল ইমোশনস’ শিরোনামে চলছে প্রদর্শনী৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে এটি৷ ২০ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে৷ ১৪ জুন এর উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার, অভিনেতা আফজাল হোসেন প্রমুখ৷
সৌন্দর্যচর্চায় ছাড়
ঢাকার ধানমন্ডির সাত মসজিদ রোডে বোমন্ড বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়৷ প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাড় চলবে৷

নতুন রেস্তোরাঁ
ঢাকার যমুনা ফিউচার পার্কে চালু হলো নতুন রেস্তোরাঁ আলবিনো। থাই, চীনা, কন্টিনেন্টাল, ভারতীয় ও দেশি খাবারের আয়োজন আছে এখানে৷ পার্টির আয়োজনও করা যাবে।
রকমারি পর্দা
ঢাকার ইসলামপুরে চায়না মার্কেটে এ হাকিম ট্রেডার্স এনেছে পর্দার নানা রকম কাপড়। এ ছাড়া সোফা ও গাড়ির সিট কভারের কাপড়ও পাবেন।
মেলা
২ থেকে ৪ জুলাই ঢাকায় চলবে ঈদমেলা। ধানমন্ডির ৩০ নম্বর সড়কের ভিক্টোরিয়া কনভেশন সেন্টারে এ মেলায় স্টল বুকিং চলছে এখন। এতে পোশাক, প্রসাধনী, গয়না ইত্যাদি পাওয়া যাবে। ফোন: ০১৭৫৫৬১৯৯১৭।
অন্দরসাজ
পরিবেশবান্ধব উপায়ে অন্দরসাজ করে দিচ্ছে ফারজানা’স ব্লিস৷ বাড়ি, অফিস, রেস্তোরাঁ, শিক্ষাপ্রতিষ্ঠানের অন্দরসাজ করে দেয় তারা৷
ফোন: ০১৭৭৯৪৩৫৮৪৮৷
অভিজাত পোশাক
ঢাকার বনানীর ডি ব্লকের ১০ নম্বর সড়কে চালু হলো ফ্যাশন হাউস শিকোযো। মেয়েদের নানা রকমের পাশ্চাত্য ঢঙের পোশাক পাবেন এখানে। আছে নান্দনিক সব গয়নাও। শার্ট, কাফলিং, টাই থেকে শুরু করে ছেলেদের পোশাকও আছে এই ফ্যাশন হাউসে। শিকোযোর অন্যতম স্বত্বাধিকারী আজরিন আলম বলেন, ‘দেশি ব্র্যান্ড হিসেবে শিকোযোকে পরিচিত করতে চাই। এর সবকিছু আমাদের তত্ত্বাবধানে তৈরি। আমি ছাড়াও আমার ভাই জুলকারনাইন অরভিন ও স্বামী সামিউল ইসলাম আছেন এর সঙ্গে।’
ছেলেদের পোশাক
ছেলেদের জন্য নতুন নকশার টি-শার্ট ও শার্ট এনেছে ইজি। নকশায় চেক ও স্ট্রাইপের প্রাধান্য থাকছে।